নজরবন্দি ব্যুরোঃ অন্তর্বাস ব্যাবহার করেন না এমন খুব কমই আছেন। অনেকেরই অন্তর্বাসের মাঝখান থেকে রং উঠে যায়। বা সাদা ছোপ পড়ে যায়। নারী বা পুরুষ উভয়ের ক্ষেত্রেই এই ঘটনা ঘটতে পারে। তবে মহিলাদের ক্ষেত্রে তুলনামূলকভাবে বেশি দেখা যায় এটি। অন্তর্বাস কাচার সময়ে এটি আরও বেশি করে চোখে পড়ে। অনেকেই অস্বস্তির কারণে এটি নিয়ে কথা বলতে পারেন না। এটি স্বাভাবিক ঘটনা নাকি কোনও অসুখের লক্ষণ— তা নিয়েও অনেকের মধ্যে সন্দেহ রয়েছে।
আরও পড়ুনঃ তদন্তকারী সংস্থাগুলিকে স্বায়ত্তশাসন দেওয়া হোক, তোপ মুখ্যমন্ত্রীর


এটি কেন হয়? এর পিছনে রয়েছে একটি বিশেষ কারণ। দেখে নেওয়া যাক সেই কারণটি কী।
যৌনাঙ্গ খুবই স্পর্শকাতর অংশ। এবং খুব সহজেই এখানে নানা ধরনের সংক্রমণ ঘটতে পারে। এই সংক্রমণ আটকাতে শরীর নানাভাবে ব্যবস্থা নেয়। মহিলাদের যৌনাঙ্গ এমনভাবে তৈরি, সেখানে সারা ক্ষণই এমন তরল ক্ষরণ হতে থাকে, যা সমস্যা সৃষ্টিকারী জীবাণু ধ্বংস করতে পারে। নানা ধরনের ছত্রাকও যাতে সংক্রমণ ঘটাতে না পারে, তারও চেষ্টা করে এই তরল।

কেন অন্তর্বাসের মাঝখান থেকে রং উঠে যায় বা সাদা ছোপ পড়ে যায়। এর সবচেয়ে বড় কারণ যে তরল ক্ষরণ হতে থাকে, তা কিছুটা Acidic বা অম্লধর্মী। পুরুষের যৌনাঙ্গ থেকে এমন তরলের ক্ষরণ না হলেও, অনেক সময়েই মূত্র অন্তর্বাসে লেগে যায়। সেই মূত্রও কিছুটা অম্লধর্মী। এই অম্লধর্মী তরলের অন্তর্বাসে লাগার ফলেই রং উঠে যায়।


অন্তর্বাসের মাঝে সাদা ছোপেই লুকিয়ে আছে অসুখের লক্ষণ, নিজেকে সুস্থ রাখতে জানুন কারণ

এটি আঠকানোর কোনও উপায় আছে কি?
অনেকেই মনে করেন, ক্ষারজাতীয় কোনও সাবান বা তরল দিয়ে যৌনাঙ্গ ধুলে এটি হয় না। চিকিৎসকরা এটি একেবারে বারণ করছেন। তাঁদের মতে, এর ফলে শরীর নিজে থেকে যে তরলের ক্ষরণ ঘটায়, সেটির ক্ষমতা কমে যায়। অন্তর্বাসের রং হয়তো তাতে বাঁচে, কিন্তু যৌনাঙ্গের স্বাস্থ্যের বিরাট ক্ষতি হতে পারে এর ফলে। নানা ধরনের সংক্রমণ হতে পারে। তাই এই কাজ একেবারে অনুচিত।
বরং সাধারণ জল দিয়ে যৌনাঙ্গ পরিষ্কার করুন। তাতেই যথেষ্ট পরিমাণে কাজ হবে।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



