রাজ্যে আট দফায় ভোট কেন? জবাব দিলেন মুখ্য নির্বাচন কমিশনার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রাজ্যে আট দফায় ভোট কেন? নির্বাচন কমিশন রাজ্যে আট দফার ভোট ঘোষণা করেছে। এই ঘোষণায় ক্ষুব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায়৷এদিন মুখ্যমন্ত্রী প্রশ্ন তুললেন, “কাকে সুবিধা দিতে আট দফা ভোট ঘোষণা করল কমিশন?”। তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, ‘‘নির্বাচন কমিশনের নিরপেক্ষ থাকা উচিত ছিল৷ গুরুত্বপূর্ণ বডি হয়ে কোনও রাজ্যকে সুবিচার দিতে না পারলে, সাধারণ মানুষ কোথায় যাবে?’’

আরও পড়ুনঃ ২১ এর নির্বাচনের নির্ঘণ্ট, দেখে নিন রাজ্যে কোথায় কোন কেন্দ্রে কবে ভোট

এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বিজেপি’র দাবি এবং তাদের চাহিদা মেনে এই নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে৷ এমনকী জেলাগুলোকেও ভাগ করে দেওয়া হয়েছে৷ কিন্তু কেন জেলাগুলোকে ভাগ করে দেওয়া হল? সেই প্রশ্নও তোলেন তিনি ৷ তিনি এও বলেন,” দক্ষিণ ২৪ পরগণায় যেহেতু তৃণমূলের শক্ত ঘাঁটি, তাই সেখানে তিন দিনে ভোট করা হচ্ছে৷ এগুলো কি নরেন্দ্র মোদী আর অমিত শাহের কথায় হয়েছে?৷

এই নির্ঘণ্ট প্রকাশ করে বাংলাকে অপমান করা হয়েছে৷ তাঁর হুঙ্কার বাংলার মানুষ এর জবাব দেবে৷”  মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা কেন পশ্চিমবঙ্গে এত বেশি দফায় ভোট করা হবে তাঁর ব্যাখ্যা অবশ্য আগেই দিয়েছিলেন৷ ভোট ঘোষণার পর তিনি সাংবাদিকদের বলেন, “২০১৬ সালে বাংলায় ছয় দফায় ভোট হয়েছিল৷

রাজ্যে আট দফায় ভোট কেন? লোকসভা নির্বাচনে ভোট হয়েছিল সাত দফায়৷ তাই সাত থেকে আট দফায় ভোট হওয়াটা বড় কোনও ইস্যু হতে পারে না৷ এছাড়াও রাজ্যে বিভিন্ন দলের অভিযোগ, পাল্টা অভিযোগের বিষয়টি আমাদের নজরে রাখতে হয়েছে৷ দেখতে হয়েছে কেন্দ্রীয় বাহিনীর বিষয়টিও৷”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর