কেন মেয়েদের আইপিএলে দল নেই KKR-এর?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২৫ জানুয়ারি ঠিক হয়েছিল এ বারের মেয়েদের আইপিএলে কোন কোন দল খেলবে। সে দিনই জানা যায় যে, পাঁচ দলের মধ্যে নেই কেকেআর। আবেদন করেও দল পায়নি শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। এ বারের উইমেন্স প্রিমিয়ার লিগের জন্য সোমবার নিলামে নিজেদের দল গুছিয়ে নিয়েছে।

আরও পড়ুনঃ মহিলা আইপিএল -এ রেকর্ড দাম পেলেন স্মৃতি মন্ধানা, কী বললেন তিনি

কেন মেয়েদের আইপিএলে দল নেই KKR-এর?

মুম্বই, গুজরাত, দিল্লি, ব্যাঙ্গালোর এবং উত্তরপ্রদেশ মিলে ৮৭ জন ক্রিকেটারকে কিনল। কিন্তু কেন মহিলা আইপিএল-এ নেই শাহরুখের কেকেআর? জানা গিয়েছে দল কেনার জন্য যে দর দিয়েছিল কেকেআর তা অনেক কম ছিল। কেকেআর দর দিয়েছিল ৬৬৬ কোটি টাকা।

কেন মেয়েদের আইপিএলে দল নেই KKR-এর?

আর সব চেয়ে কম দামে যে দল কিনেছে সেই লখনউয়ের দল কিনতে খরচ হয়েছে ৭৫৭ কোটি টাকা। সেই কারনেই কোন দল পায়নি কেকেআর। সব থেকে বেশি দামে দল কিনেছিল আদানি স্পোর্টসলাইন প্রাইভেট লিমিটেড। তাদের দল খেলবে আমদাবাদ শহর থেকে।

কেন মেয়েদের আইপিএলে দল নেই KKR-এর?

কেন মেয়েদের আইপিএলে দল নেই KKR-এর?
কেন মেয়েদের আইপিএলে দল নেই KKR-এর?

১২৮৯ কোটি টাকায় মেয়েদের আইপিএলে দল কিনল আদানি। তাদের দলের নাম গুজরাত জায়ান্টস। দামের বিচারে দ্বিতীয় স্থানে ইন্ডিয়াউইন স্পোর্টস প্রাইভেট লিমিটেড। তারা ৯১২ কোটি ৯৯ লক্ষ টাকায় মুম্বই দল কিনেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত