KIFF 2023: ভিড়ে যাবেন কেন? ঘরে বসে সিনেমা দেখুন মাল্টিপ্লেক্সে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: শহর জুড়ে যেন সিনেমার মরশুম । আজ মঙ্গলবার ৫ই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে কলকাতা চলচ্চিত্র উৎসব ২০২৩। চলবে ১২ই ডিসেম্বর পর্যন্ত। সেজে উঠছে কলকাতার সিনেমার পীঠস্থান ‘নন্দন’ । আটদিন ব্যাপী ২৩টি সিনেমা হলে প্রদর্শিত হতে চলেছে ৩৯টি দেশের ২১৯টি ছবি। নন্দন ১, ২, ৩, শিশির মঞ্চ, রবীন্দ্র সদন ছাড়াও শহরের বেশ কিছু সরকারি ও বেসরকারি সিনেমাহলে প্রদর্শিত হতে চলেছে বেশ কিছু ছবি।

আরও পড়ুন: Kolkata Film Festival: দিদির কথা রেখেছেন ভাইজান, কলকাতা চলচ্চিত্র উৎসবে সলমন

KIFF 2023: ভিড়ে যাবেন কেন? ঘরে বসে সিনেমা দেখুন মাল্টিপ্লেক্সে
KIFF 2023: ভিড়ে যাবেন কেন? ঘরে বসে সিনেমা দেখুন মাল্টিপ্লেক্সে

শুধু ডেলিগেটস কার্ড বা মিডিয়া কার্ড হোল্ডাররাই নয়, যে কেউ সেই সব সিনেমা হলে ছবি দেখতে পারেন, তাও নিখরচায়। তবে রয়েছে শর্ত। ৫ ডিসেম্বর, বিকেল ৪টেয় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান । চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন সলমান খান, অনিল কাপুর, সোনাক্ষী সিনহা, মহেশ ভাট, শত্রঘ্ন সিনহা, সৌরভ গঙ্গোপাধ্যায় সহ টলিউডের তারকারা। অন্যান্য বছরের মতোই মঞ্চে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

KIFF 2023: ভিড়ে যাবেন কেন? ঘরে বসে সিনেমা দেখুন মাল্টিপ্লেক্সে

 

তবে এবছর উপস্থিত থাকতে পারছেন না অমিতাভ বচ্চন, শাহরুখ খান। এবছরই প্রথম বেঙ্গলি প্যানোরামা বিভাগে শুরু হয়েছে প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতার পুরস্কারের মূল্য ৭ লক্ষ টাকা। এবছর নন্দন, রবীন্দ্র সদন, শিশির মঞ্চ ছাড়াও ছবি প্রদর্শিত হবে রাধা স্টুডিয়ো, রবীন্দ্র ও কাকুরা ভবন, নজরুল তীর্থ ১ ও ২, নবীনা, সাউথ সিটি আইনক্স, স্টার, প্রাচী সিনেমা, মিনার, বিজলী, মেনকা, অশোকা, অজন্তা, মানি স্কোয়ার, মেট্রো, কোয়েস্ট মল, নিউ এম্পায়ারে।

KIFF 2023: ভিড়ে যাবেন কেন? ঘরে বসে সিনেমা দেখুন মাল্টিপ্লেক্সে

 

KIFF 2023: ভিড়ে যাবেন কেন? ঘরে বসে সিনেমা দেখুন মাল্টিপ্লেক্সে

এই সব সিনেমা হলে নিখরচাতেই দেখতে পাওয়া যাবে ছবি। সময় অনুযায়ী পৌঁছে যেতে হবে হলে। টিকিট কাউন্টার থেকে সংগ্রহ করতে হবে ফ্রি পাস। সেই পাস দেখিয়েই সিনেমা দেখতে পারবেন সাধারণ দর্শক। এবছর রয়েছে বেশ কিছু চমক । ছয়টি বিভাগে রয়েছে পুরস্কার। ক্লোজিং সেরেমনিতে থাকবেন অদিতি রাও হায়দারি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত