Kolkata Film Festival: দিদির কথা রেখেছেন ভাইজান, কলকাতা চলচ্চিত্র উৎসবে সলমন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলবার বিকেলে নেতাজি ইনডোর স্টেডিয়ামে শুভ সূচনা আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের ২৯তম সংস্করণের ৷ সেই অনুষ্ঠানের উত্তাপ বাড়াতে মঙ্গলবার সকালেই শহরে পা রাখলেন সলমন খান ৷ ‘ভাইজান’কে এদিন বিমানবন্দরে স্বাগত জানান রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়। বিমানবন্দরে পাপারাৎজ্জিদের লেন্সবন্দি হয়েছেন তিনি।

আরও পড়ুন: ফের ‘গোপনে’ মা হলেন শ্রীলেখা মিত্র, সন্তানের বাবা কে? প্রশ্ন নেটিজেনদের

সলমানের আগমনেই খুশির হাওয়া ভক্তমহলে। সিনে উৎসবে তাঁর বক্তৃতার লাইভ টেলিকাস্ট দেখতে মুখিয়ে রয়েছে অগুণতি অনুরাগী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কলকাতা বিমানবন্দরে ভাইজানের আবির্ভাবের মুহূর্ত ভাইরাল নেটপাড়ায়। মুখ্যমন্ত্রী চেয়েছিলেন সলমন আসুক, তাঁর সেই চাওয়া পূর্ণ করতেই মঙ্গলবার ভোররাত্রেই সঙ্গীসাথী নিয়ে শহরে হাজির হলেন তিনি।

এতদিন শাহরুখই ছিলেন চোখের মণী। বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসডর হিসেবেও তাঁকেই বেছে নিয়েছিলেন মমতা। তবে এ বছরের মাঝামাঝি সমীকরণ যেন ঘুরতে শুরু করে। ‘দা-ব্যাং ট্যুর’-এ এই বছরেই শহরে আসেন সলমন খান।সেই সময় গিয়াছিলেন মমতার বাড়িতে।

দিদির কথা রেখেছেন ভাইজান, কলকাতা চলচ্চিত্র উৎসবে সলমন

সেখানেই কিফে আসার প্রস্তাব দেওয়া হলে সলমন তখনই জানিয়েছিলেন তিনি চেষ্টা করবেন। অবশেষে সেই চেষ্টারই বাস্তবায়ন। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এর পরেই মমতার পাশে দেখা যাবে সলমনের উজ্জ্বল উপস্থিতি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত