Priyanka Chopra: নারীকেন্দ্রিক ছবি ফ্লপ হলে কেন হতাশায় ভুগতেন প্রিয়াঙ্কা? কারণ খোলসা করলেন অভিনেত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বলিউডে নারীকেন্দ্রিক ছবি খুব কম পরিমাণেই তৈরি হয়। বলিউড সিনেমাতে খুব কোন সংখ্যক অভিনেত্রীকেই এই ছবিগুলির জন্য বাঁচা হয়। তবে প্রিয়াঙ্কা এর মধ্যে দৃষ্টান্ত তৈরি করেছিলেন। তিনি একটি বা দুটি নয় বেশ কয়েকটি নারীকেন্দ্রিক ছবিতে ইতিমধ্যে কাজ করে ফেলেছিলেন। যার মধ্যে রয়েছে ‘মেরি কম’, ‘সাত খুন মাফ’, জয় গঙ্গাজল’সহ আরও বহুছবি। তবে এই নারীকেন্দ্রিক ছবিই নাকি প্রিয়াঙ্কার অবসাদের কারণ ছিল। এবার তার কারণ জানালেন অভিনেত্রী নিজেই।

আরও পড়ুনঃ কর্ণের শোয়ে এসে কটাক্ষের শিকার দীপিকা, অতিথির সম্মানরক্ষার দায়ভার নিলেন পরিচালক!

কারণ এই সমস্ত নারীকেন্দ্রিক সিনেমার মধ্যে বেশিরভাগ সিনেমাই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়েছিল। আর বক্সঅফিসে এই ছবি গুলি সফল না হলে অভিনেত্রী ভাবেন তিনি একজন নারী হিসেবে হেরে গেলেন। এবং অন্য নারীদেরকেও হারিয়ে দিলেন। তার যেন অন্যায় বোধে মাথা নিচু হয়ে যেত। কিন্তু পরে তিনি বুঝেছেন , বক্সঅফিসে কোন ছবি সফল হলো না হলো তার সাথে নারীদের হেরে যাওয়ার কোনো সম্পর্ক নেই। ছবিতে দেখার মত কিছু না থাকলে মানুষ সেটি দেখে না।

1 41

তাই বলে এই নয় যে তারা নারীর লড়াইকে অবহেলা করছে কিংবা অবজ্ঞা করছে। তবে বেশ কিছু সিনেমা সাফল্যও পেয়েছে। তবে সেই সংখ্যা খুব কম। তবে প্রিয়াঙ্কার এই আত্মগ্লানির পিছনে কিন্তু হাত রয়েছে বেশ কিছু সমালোচকের।

নারীকেন্দ্রিক ছবি ফ্লপ হলে কেন হতাশায় ভুগতেন প্রিয়াঙ্কা? কারণ জানালেন 

2 29

অনেকে মনে করেন কোন অভিনেত্রী তখনই নারীকেন্দ্রিক ছবিতে কাজ করেন যখন তার কেরিয়ার শেষ হয়ে যায়। কিংবা তিনি কোন জাতীয় পুরস্কার পেতে চায়। কিন্তু প্রিয়াঙ্কা প্রমাণ করে দিয়েছেন তিনি এতগুলো নারীকেন্দ্রিক ছবিতে কাজ করেও তার কেরিয়ারের শীর্ষে পৌঁছেছে। এই মুহুর্তে কোন সমালোচনাতেই কান দেননা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর