কেন নির্যাতিতার বাবা-মায়ের সাথে দেখা করেননি অমিত শাহ? ব্যাখ্যা দিলেন অগ্নিমিত্রা

আর জি করের জুনিয়র চিকিৎসক এর বাবা-মায়ের সাথে দেখা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু সেটা সম্ভব হয়নি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আরজিকরের ঘটনার পর কলকাতায় পা রেখেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপরে তিনি প্রথমে পেট্রোপোল পরে সল্টলেকের একটি পার্টির অনুষ্ঠানে যোগদান করেন। কিন্তু প্রায় একদিন শহরে থাকার পরেও আর জি করের নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী। তার সফরের পর অনেকেই মনে করেছিলেন একবার হলেও আর জি করের জুনিয়র চিকিৎসক এর বাবা-মায়ের সাথে দেখা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু সেটা সম্ভব হয়নি।

তারপরেই রাজ্য রাজনীতির অলিন্দে ঘুরপাক খাচ্ছিল কেন দেখা করলেন না অমিত শাহ? তবে কি এখানে কোন রাজনৈতিক চাল রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর? নাকি অন্য কিছু? এই জল্পনা যখন চলছে স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেননি, তার ব্যাখ্যা দিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। বুধবার সন্ধে নাগাদ আর গী করের নিরজাতিতা ডাক্তারের পরিবারের সাথে দেখা করতে যান অগ্নিমিত্রা, কৌস্তভ বাগচীরা।

পরে বেরিয়ে আসার পর সাংবাদিকদের মুখোমুখি হন তাঁরা। সেই সময় অমিত শাহকে ব্যাপারে প্রশ্ন করা হলে বিজেপি বিধায়ক বলেন, “উনি সময় পাননি দেখা করার। ১৯ ঘণ্টা হয়ত ছিলেন এখানে তবে সময় ছিল না হাতে একদম। দেড়টায় সময় হোটেলে ঢুকেছেন। পরের দিন পেট্রাপোল, এরপর পার্টির অনুষ্ঠানে সল্টলেক আর তারপরই চলে গিয়েছেন। আসলে আমাদের মনের শান্তির জন্য আর দাদা-দিদির (তিলোত্তমার মা-বাবা) শান্তির জন্য বলছিলাম।”

একই সঙ্গে অগ্নিমিত্রা বলেন, “আর এই বিষয়টির তদন্ত হচ্ছে সুপ্রিম কোর্টে। এখানে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী বলার বা করার কিছু নেই। দিদির পাশাপাশি দেখা করার জন্য আমিও অমিত শাহকে চিঠি দিয়েছে। এটা মানসিক শান্তি।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর