Mithun Chakraborty : কেন বাপ্পী লাহিড়ীর শেষ যাত্রা এড়ালেন? মুখ খুললেন মহাগুরু

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কভি আলবিদা না কহেনা…। এই গানের সুরস্রষ্টাকে চোখের জলে বিদায় জানিয়েছে গোটা মুম্বই। তবে বাপি লাহিড়ীর শেষকৃত্যে শক্তি কাপুর, ইলা অরুণ, অলকা ইয়াগনিক, মিকা সিং, বিন্দু দারা সিংয়ের মতো তারকারা উপস্থিত থাকলেও দেখা মেলেনি মিঠুনের। এমনকি সোশ্যাল মিডিয়াতেও তাকে নিয়ে কিছু উল্লেখ করেননি এই তারকা।

আরও পড়ুনঃ Amta: ছাত্র নেতার মৃত্যুকে ঘিরে বাড়ছে উত্তাপ, আমতায় এসএফআইয়ের মিছিল

এবার একটি সাক্ষাৎকারে বাপ্পী লাহিড়ীর প্রসঙ্গে তিনি বলেন, বাপ্পীদা নাচকে খুবভালো মতো বুঝতেন। তার ডিস্কো গান ও মিঠুনের নাচ মিলিয়েই জন্ম হয়েছিল স্টারডমের। এখনও অবধি বলিউড অ্যানালিস্টরা মনে করেন, বাপ্পীর তৈরি মিউজিক মিঠুনকে বলিউডে কেরিয়ার তৈরি করতে সাহায্য করেছিল। এক কথায় একে অপরের পরিপূরক হয়ে গিয়েছিলেন।

তিনি আরও বলেন, বাপ্পীদা খুবই সরল মনের মানুষ ছিলেন। এত বড় শিল্পী হয়েও তার কোনো অহংকার প্রকাশ পায়নি। মিঠুন কোনো গান শুনে তাকে সেইরকম গান তৈরি করতে বললে, বাপ্পীদা মন দিয়ে গানটি শুনতেন। তার পরবর্তী গানে থাকত সেই রকম ছোঁয়া। তাহলে কেন বাপ্পী লাহিড়ীর শেষ যাত্রা এড়ালেন?

কেন বাপ্পী লাহিড়ীর শেষ যাত্রা এড়ালেন? জানালেন মিঠুন 

Mithun Chakraborty says 'money stopped coming' after pandemic impacted his restaurant business: 'Couldn't sell a cup of coffee' | Entertainment News,The Indian Express
কেন বাপ্পী লাহিড়ীর শেষ যাত্রা এড়ালেন? মুখ খুললেন মহাগুরু

জানা গিয়েছে, বাপ্পী লাহিড়ীর অন্তিম সময়ে ব্যাঙ্গালোরে ছিলেন মহাগুরু। তাছাড়াও আগে যেভাবে এই ‘ডিস্কো কিং’ কে দেখে এসেছেন, সেই ছবি মনে ধরে রাখতেই নাকি শেষ সময়ে সঙ্গ দেননি মিঠুন চক্রবর্তী।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 - RESULTS ● LIVE
মোট আসন: 294 (গণনা: 293)
গণনা শুরু হতে বাকি:
Majority: 148/294

গণনা চলছে

0/293
এগিয়ে ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0

ফল প্রকাশিত

0/293
জয়ী ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত