করোনার টিকা কারা আগে পাবেন? জানালো রাজ্য

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনার বাড়বাড়ন্ত। তার মধ্যে ভ্যাকসিনের সংকটে ভুগছে রাজ্য। এমন পরিস্থিতিতে অগ্রাধিকার তালিকা ঠিক করল রাজ্য সরকার। এই তালিকা অনুযায়ী কোভিড যোদ্ধাদের পাশাপাশি টিকা পাবেন তারা যাদের দৈনন্দিন জীবন যাত্রার কারণে সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি।

আরও পড়ুনঃ কোভিড নিয়ে উদাসীনতা দেখিয়েছে সরকার! বললেন মোহন ভাগবত

এদিন সরকারের তরফে জানানো হয়, হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে যেভাবে টিকাদান করা হচ্ছে তা চলবে। এছাড়াও যাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি তাদের টিকাদানের দিকে বিশেষ নজর দেওয়া হবে। এই তালিকার মধ্যে আছেন… ১. কোভিড স্বেচ্ছাসেবী ২. হকার ৩. সংবাদ পত্র বিক্রেতা

৪. সরকারি আধা সরকারি কর্মী। ৫. শিক্ষক ৬. সাংবাদিক ৭. আইনজীবী, মুহুরি, ক্লার্ক-সহ আদালতের অন্যান্য কর্মী। ৮. রেশন, কেরোসিন, এলপিজির ডিলার ও পেট্রোল পাম্পের কর্মী। ৯. রিক্সা, অটো, টোটো ও ট্যাক্সি চালক। ১০. শাক-সবজি, মুদিখানা, মাছ-মাংস ও বাজারে অন্যান্য খাদ্য পণ্যের বিক্রেতারা। ১১. যৌন কর্মী ও রূপান্তরকামী। ১২. সামাজিক ও সংশোধন হোমের বাসিন্দারা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত