নজরবন্দি ব্যুরো: দেশে করোনার দ্বিতীয় ওয়েব সামলাতে যে কেন্দ্রীয় সরকার পুরোপুরি ফেল করেছে সে কথা বিরোধীরা বার বার বলে আসছেন আর এবার সেই কথার সাথে এক মোট হলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। আরএসএস প্রধান এ দিন বলেছেন, ‘আমরা এই পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি কারণ চিকিত্সএকদের সতর্কবার্তা সত্ত্বেও সরকার, প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকে উদাসীন হয়ে গিয়েছিলেন।’
আরও পড়ুনঃ বিদেশে গেছে দেশের টিকা, মোদীর বিরুদ্ধে পোস্টার দিল্লি জুড়ে


সঙ্ঘপ্রধান আরও বলেছেন, ‘এখন বলা হচ্ছে তৃতীয় ঢেউও আসবে। তাহলে আমরা এখন কী করব? একে ভয় পাবো নাকি সঠিক মানসিকতা দেখিয়ে এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে জয়ী হওয়ার চেষ্টা করব?’ করোনা অতিমারির মধ্যে মানুষের মধ্যে ইতিবাচক বার্তা দিতে বক্তৃতার একটি সিরিজ প্রকাশ করছে আরএসএস। এ দিন সেখানেই এই মন্তব্য করেন মোহন ভাগবত। আর এই মন্তব্য করারা পরেই বেশ কিছু পরামর্শ দিয়েছেন তিনি।
তিনি বলেছেন এখন থেকেই দেশের মানুষদের ভবিষ্যতের জন্য তৈরি থাকতে হবে, আর বর্তমান অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সরকারকেও প্রস্তুত থাকতে হবে। আর দেশের সাধারণ জনগণের উদ্দেশে তিনি বলেন ‘জীবন- মৃত্যুর চক্র চলতেই থাকবে। কিন্তু তাতে আমাদের ভয় পেলে চলবে না। বর্তমানের এই পরিস্থিতিই ভবিষ্যতের জন্য আমাদের তৈরি করবে। সাফল্যও যেমন চূড়ান্ত নয়, ব্যর্থতাও একই ভাবে ভয়ঙ্কর নয়। এগিয়ে যাওয়ার সাহসই হল আসল।’








