Gautam Deb: জিতলে মেয়র হবেন কে? কঠিন পরীক্ষার সম্মুখীন গৌতম দেব

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শিলিগুড়ি পুনরিগমে কে হবেন তৃণমূলের মেয়র পদপ্রার্থী? তা নিয়ে তৃণমূলের অন্দরে শুরু হয়েছে জোরালো লড়াই। যদিও তৃণমূলের অন্দরের খবর গৌতম দেবই হচ্ছেন মেয়র। কিন্তু বিধানসভার ট্রেন্ড বজায় রেখে যদি গৌতম দেব না জিততে পারেন? জিতলে মেয়র হবেন কে? তাই নিয়ে ঠান্ডা লড়াই শুরু হয়েছে তৃণমূলের অন্দরে।

আরও পড়ুনঃ পদ ছাড়ছেন না, উল্টে দলের প্রচারে থাকবেন, জানালেন অখিল গিরি

অনেকে বলছেন রঞ্জন সরকার যদি জয়ী হন এবং গৌতম দেব যদি জয়লাভ না করেন এবং শিলিগুড়ির ক্ষমতায় যদি তৃণমূল আসে, সেক্ষেত্রে মেয়র হতে পারেন রঞ্জন সরকার। তবে তৃণমূল শিবিরে রঞ্জনের গুরুত্ব কতটা সেনিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

যদিও তৃণমূলের এই ঠান্ডা লড়াইয়ের বিশেষ ফায়দা তুলতে পারে বিরোধী দল। এমত রঞ্জন সরকারকে প্রাধান্য দিতে চাইছে না তৃণমূল। গৌতম দেব এবং কে?এটাই ভাবিয়ে তুলেছে জেলা সভাপতি পাপিয়া ঘোষকে। শোনা যাচ্ছে, তিনিও একটি রিপোর্ট তৈরী করে কলকাতাতে পাঠাবেন ভোটের পরে বলে খবর পাওয়া গেছে।

গোটা বিষয়টি আপাতত ফলাফলের উপরই নির্ভর করছে। কে কিভাবে প্রচার করছেন,কে কতটা দলের প্রতি আন্তরিক সবটাই রিপোর্ট নিচ্ছেন প্রশান্ত কিশোর। তাই আপাতত মৌনব্রত অবলম্বন করছেন তৃণমূল কংগ্রেসের এই ভোটকুশলী। মুখ্যমন্ত্রী নিজেও পিকের দিকেই তাকিয়ে আছেন শিলিগুড়ি পুরসভা ভোটের ফলাফল নিয়ে।

জিতলে মেয়র হবেন কে, শিলিগুড়িতে তৃণমূলের ঠান্ডা লড়াই 

জিতলে মেয়র হবেন কে, শিলিগুড়িতে তৃণমূলের ঠান্ডা লড়াই 
জিতলে মেয়র হবেন কে, শিলিগুড়িতে তৃণমূলের ঠান্ডা লড়াই 

বিগত কয়েক বছর ধরে শিলিগুড়ি পুরভোটের ফলাফল দেখে শিলিগুড়ির নির্বাচন নিতে চাইছেন না তৃণমূল সুপ্রিমো। তবে শিলিগুড়ির পুরভোটে তৃণমূলের হাওয়া না বইলে দলের নেতাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছেন  তিনি। সেই রেশ ধরেই ভীষণ চাপের মধ্যে রয়েছেন প্রাক্তন মন্ত্রী গৌতম দেব। পরাজিত হলে তাঁর রাজনৈতিক জীবনের অবসান ঘটতে চলেছে বলে জানাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত