দীর্ঘ সাত মাসের উদযাপন শেষের পথে। শুক্রবার মহা ধূমধাম, আড়ম্বরের সঙ্গে চার হাত এক হয়েছে রাধিকা অনন্তের। দেশের প্রায় সমস্ত গণমাধ্যম, সংবাদপত্র এবং সোশ্যাল মিডিয়াজুড়ে আম্বানিদের উদযাপনের শত শত, ছবি ভিডিয়ো ভাইরাল। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে আক্ষরিক অর্থেই চাঁদের হাট বসেছে।



একদিকে, কিম কার্দাশিয়ান, জন সিনার মতো আন্তর্জাতিক তারকা, অন্যদিকে অমিতাভ বচ্চন, রজনীকান্ত, শাহরুখ খান, সলমন খান, রণবীর কাপুররা। বিয়ে ১২ তারিখ সম্পন্ন হয়েছে। শনিবার ছিল বধূর গৃহপ্রবেশ ও আশীর্বাদ। এবার রিসেপশনের পালা।

আর এই অনুষ্ঠানে নিমন্ত্রিত আমাদের কোলকাতার অভিনেতা ও অভিনেত্রীরাও। সেই দলে কারা রয়েছেন? জানান গিয়েছে আম্বানিদের এই বিয়ের রিসেপশনে আমন্ত্রিত হয়েছেন নুসরত জাহান এবং যশ দাসগুপ্ত। এছারাও আছেন শাশ্বত চট্টোপাধ্যায়, অভিনেত্রী রাইমা সেন, কৌশিক গঙ্গোপাধ্যায়, রিয়া সেনে ও সুস্মিতা চট্টোপাধ্যায় ।


রাধিকা-অনন্তের বিয়ের রিসেপশনে আমন্ত্রিত টলিউডের কারা? জানুন বিস্তারিত

সাতসকালেই বিমানবন্দরে হাজির হয়েছিলেন যশ ও নুসরত। ইতি মধ্যে মুম্বাই চলে গিয়াছেন রিয়া ও রাইমা। এক কথায় এই হাইপ্রফাইল বিয়েতে টলিউড থেকে আমন্ত্রিত একঝাঁক শিল্পী।








