Kabuliwala: ‘কাবুলিওয়ালা’ ছবিতে কাবুলিওয়ালা মিঠুন চক্রবর্তী, কিন্তু ‘মিনি’র চরিত্রে কে জানেন?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সুমন ঘোষের নতুন ছবি ‘কাবুলিওয়ালা’ আসতে চলেছে সে কথা ইতিমধ্যে সকলেই জেনে গিয়েছে। এমনকি ‘কাবুলিওয়ালা’ চরিত্রে যে মিঠুন চক্রবর্তী অভিনয় করবেন তাও নির্ধারিত হয়ে গিয়েছে। কিন্তু এবং সকলের মনে একটাই প্রশ্ন ‘মিনি’র চরিত্রে কাকে দেখা যাবে?

আরও পড়ুনঃ বিশ্বজয় বাংলার ছেলে অরিজিৎ সিংয়ের, তিনিই এখন বিশ্বের তৃতীয় জনপ্রিয় গায়ক

তবে এবার হয়তো দর্শকদের কৌতূহল মিটবে। কারন মিনির চরিত্রে ছোট্ট মিনিকে বেঁচে নেওয়া হয়েগিয়েছে। সম্প্রতি শেষ হওয়া মিঠাই ধারাবাহিকের কথা মনে আছে? যেখানে মিঠাইয়ের মেয়ের ভুমিকায় একরত্তি একটি মেয়ে অভিনয় করেছিল। যার চরিত্রের নাম ছিল মিষ্টি। এবার ‘কাবুলিওয়ালা’ ছবিতে ছোট্ট মিনির চরিত্রে তাকেই বেঁচে নেওয়া হয়েছে।

20230408 135543

‘কাবুলিওয়ালা’ ছবিতে মিঠুন চক্রবর্তীকে কেমন লাগছে তা ইতিমধ্যে সামনে এসেগিয়েছে। দর্শকদের সেই লুক বেশ পছন্দ হয়েছে। অন্য দিকে মিনি অথাৎ অনুমেঘার লুক সামনে না আসলেও নাকি ছবির শুটিং ইতিমধ্যে শুরু হয়েগিয়েছে। কিন্তু এখনও অবধি এর থেকে বেশী কিছু তথ্য ছবি নির্মাতাদের তরফ থেকে দেওয়া হয়নি।

‘কাবুলিওয়ালা’ ছবিতে কাবুলিওয়ালা মিঠুন চক্রবর্তী, মিনি কে? 

‘কাবুলিওয়ালা’ ছবিতে কাবুলিওয়ালা মিঠুন চক্রবর্তী, মিনি কে? 
‘কাবুলিওয়ালা’ ছবিতে কাবুলিওয়ালা মিঠুন চক্রবর্তী, মিনি কে? 

এর আগে টলিউডে প্রায় ৬৬ বছর আগে তৈরি হয়েছিল ‘কাবুলিওয়ালা’ ছবি। যেখানে ‘কাবুলিওয়ালা’র চরিত্রে অভিনয় করেছিল ছবি বিশ্বাস। এবং ছোট্ট মিনির চরিত্রে অভিনয় করেছিলেন শর্মিলা ঠাকুরের দিদি ঐন্দ্রিলা ঠাকুর। তপন সিংহ পরিচালিত ‘কাবুলিওয়ালা’ সেই সময় দর্শকদের মন জয় করে নিয়েছিল। যা এখনও মানুষের মনে ছাপ ফেলে গেছে। এবার এতগুলো বছর পর এই এই নতুন ‘কাবুলিওয়ালা’ দর্শকদের পছন্দ হবে কিনা সেটাই দেখার বিষয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত