ভারতীয় ক্রিকেটের জুনিয়র চিকিৎসকের বর্তমান প্রধান কোচ গৌতম গম্ভীর। গতকাল থেকেই বাংলাদেশ টেস্ট সিরিজের আগে ভারতীয় টিম নিয়ে তিনি চেন্নাই অনুশীলন শুরু করে দিয়েছেন। এই সিরিজ থেকে ভারতীয় দলের যোগ দিয়েছেন বোলিং কোচ মর্নি মরকেল। গৌতম গম্ভীর খেলোয়ার জীবন এবং কোচের জীবনেও সব সময় সোজা কথা সোজা ভাবে বলতে ভালোবাসেন।
তিনি সবসময়ই পিছনের দিকে না তাকিয়ে সামনের মানুষটিকে তার নিজের মতামত ব্যক্ত করতে কোন লুকোচাপা করেন না। আর সেই কারণেই বিরাটের সঙ্গে তার যেমন মনোমালিন্য তৈরি হয়েছিল তেমনি কোচ হবার পর সেই মনোমালিন্য তিনি নিজেই মিটিয়ে নিয়েছেন। ইহানো পরিস্থিতিতে এক অনুষ্ঠানে বেশ খোশমিজাজে পাওয়া গেল ভারতীয় কোচকে।
সেই অনুষ্ঠানে সঞ্চালক গৌতম গম্ভীরকে বলিউডের চরিত্রে ক্রিকেটারদের নাম বলতে বলা হয়। আর সেখানেই তিনি সাফ জানালেন ভারতীয় ক্রিকেটের শাহেনশা রোহিত বা ধোনি নন। ভারতীয় ক্রিকেটের শাহেনশাহ হলেন বিরাট কোহলি। অপরদিকে বাদশা হিসেবে গৌতম গম্ভীর বেছে নিয়েছেন যুবরাজ সিং কে। তাহলে ভারতীয় ক্রিকেটের অ্যাংরি ইয়াং ম্যান কে? এই প্রশ্নের গৌতম নিজেকে বসিয়েছেন।
আর দাবাং হিসেবে তিনি বেছে নিয়েছেন শচীন টেন্ডুলকর কে। অপরদিকে বুমরা কে তিনি চিলির খিলাড়ি হিসেবে দেখেছেন। তাহলে বর্তমান তারকা ক্রিকেটারদের পাশাপাশি প্রাক্তন ক্রিকেটার মিস্টার পারফেকশনিস্ট হিসেবে বেছে নিয়েছেন রাহুল দ্রাবিড়কে। আর টাইগার হিসেবে গৌতম গম্ভীর এর এক এবং একমাত্র পছন্দ সৌরভ গাঙ্গুলী।



