বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছে একের পর এক, এই রহস্যময় নারী আসলে কে? বুলগেরিয়ার এক রহস্যময় নারী, যাঁর ভবিষ্যদ্বাণীগুলি বহুবার সত্যি হয়েছে, তিনি বাবা ভাঙ্গা। আসল নাম ভ্যানগেলিয়া প্যানদেভা দিমিত্রোভা, কিন্তু সারা বিশ্ব তাঁকে চেনে ‘বাবা ভাঙ্গা’ নামে। ছোটবেলায় এক দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারালেও, তাঁর ‘দিব্যদৃষ্টি’ ছিল বলে বিশ্বাস করা হয়।
বাবা ভাঙ্গার রহস্যময় নামের অর্থ কী? ‘বাবা’ শব্দটি বাংলার ‘বাবা’ শব্দের মতো নয়, বরং এটি বুলগেরিয়ান ভাষায় ‘বয়স্ক মহিলা’ বা ‘ঠাকুমা’ বোঝায়। স্নেহ এবং সম্মানের প্রতীক হিসেবে এটি ব্যবহৃত হয়। (বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী, ২০২৫ সালে বদলে যাবে এই তিন রাশির জীবন)


বাবা ভাঙ্গার জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়: ১৯১১ সালের ৩১ জানুয়ারি উসমানীয় সাম্রাজ্যের স্ট্রোমিকায় জন্মগ্রহণ করেন তিনি। ছোটবেলায় তাঁর মা মারা যান, এবং তাঁর সৎমায়ের কাছে মানুষ হন। ১২ বছর বয়সে এক দুর্যোগপূর্ণ ঝড়ে দু’দিন নিখোঁজ থাকার পর তিনি ফিরে আসেন, কিন্তু তাঁর চোখের মণি বালি ও কাদায় ঢেকে গিয়েছিল। অর্থের অভাবে চিকিৎসা না করাতে পারায় তিনি সম্পূর্ণ অন্ধ হয়ে যান।

বাবা ভাঙ্গার শৈশব ও শিক্ষাজীবন:
১৯২৫ সালে জেমুন শহরের এক বিদ্যালয়ে ভর্তি হন, যেখানে ব্রেল পদ্ধতিতে পড়াশোনা করেন এবং পিয়ানো বাজানো, সেলাই ও রান্নার মতো কাজ শেখেন। ১৯৩৯ সালে ফুসফুসের রোগে আক্রান্ত হন, কিন্তু চিকিৎসকের ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত করে তিনি সুস্থ হয়ে ওঠেন।
বাবা ভাঙ্গার ভবিষ্যৎ বলার ক্ষমতা কীভাবে এল?
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাঁর কাছে বহু মানুষ তাঁদের প্রিয়জনদের ভবিষ্যৎ জানতে আসতেন। ১৯৪২ সালে তিনি দিমিতার গোসতারভ নামে এক সৈনিককে বিয়ে করেন এবং পেটরিচে সংসার পাতেন। এরপর থেকেই তাঁর জনপ্রিয়তা বাড়তে থাকে। (২০২৫ নিয়ে বাবা ভাঙ্গার ২ ভবিষ্যৎবাণী মিলে গেল অক্ষরে অক্ষরে, তৃতীয়টি নিয়ে আশঙ্কিত বিশ্ব)


বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছে একের পর এক, এই রহস্যময় নারী আসলে কে?

বাবা ভাঙ্গার বিখ্যাত ভবিষ্যদ্বাণীগুলি
১) ১৯৮৯ সালে বার্লিন প্রাচীর পতনের ভবিষ্যদ্বাণী করেছিলেন।
২) ২০০১ সালের ৯/১১ সন্ত্রাসী হামলার পূর্বাভাস দেন।
৩) ২০১৯-২০ সালে করোনাভাইরাস মহামারির পূর্বাভাস দেন।
৪) চেরনোবিল বিপর্যয় এবং ব্রেক্সিট সম্পর্কেও ভবিষ্যদ্বাণী করেছিলেন।
২০২৫ সালের জন্য বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী
১) ২০২৫ সালের শুরুতেই এক বড় ভূমিকম্প হবে।
২) ইউরোপে এক বড় সংঘাত দেখা দেবে, যার ফলে জনসংখ্যা কমে যাবে।

ভবিষ্যতের অন্যান্য ভবিষ্যদ্বাণী
১) ২০৪৩ সালের মধ্যে ইউরোপে মুসলিম শাসন বিস্তার করবে।
২) ২০৭৬ সালের মধ্যে বিশ্বে কমিউনিজম পুনরায় প্রতিষ্ঠিত হবে।
৩) ৫০৭৯ সালে মানব সভ্যতা সম্পূর্ণ বিলুপ্ত হবে।
বাবা ভাঙ্গার মৃত্যুর রহস্য: ১৯৯৬ সালের ১১ অগস্ট স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যুর আগেই তিনি নিজের মৃত্যুর ভবিষ্যদ্বাণী করেছিলেন।
বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীর সত্যতা নিয়ে বিতর্ক: অনেকেই মনে করেন, তাঁর ভবিষ্যদ্বাণীগুলি কেবল কল্পনা বা কাকতালীয়। তবুও, তাঁর পূর্বাভাসের সত্যতার হার বেশ চমকপ্রদ।







