হোয়াইট হাউস দখলের লড়াইয়ে এগিয়ে কে! কী বলছে সমীক্ষা?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ হোয়াইট হাউস দখলের লড়াইয়ে এগিয়ে কে! আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তারপরেই জানা যাবে আমেরিকার প্রেসিডেন্ট পদের নির্বাচনের ফলাফল। আগামী ৪ বছরের জন্য কার দখলে মার্কিন মুলুক? ডোনাল্ড ট্রাম্পের প্রতিপক্ষ ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। যদিও জনমত সমীক্ষায় এখনও পর্যন্ত এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। তবে সমীক্ষা যাই বলুক, ফলের আশায় দিন গুনছেন আমেরিকাবাসী। আমেরিকায় মূলত দু’টি পদ্ধতিতে ভোটদান হয়।

আরও পড়ুনঃ ‘২১ এর আগে বিজেপি-তে চাই! অজয় চক্রবর্তীর বাড়িতে এবার অমিত শাহ।

ইমেল ভোটিং এবং সরাসরি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়া। মার্কিন মুলুকে করোনা আতঙ্ক এখনও কাটেনি। তাই এই আবহে ইমেল ভোটিংয়েই বেশি ভোট পড়েছে মার্কিন মুলুকে। অতিমারী মার্কিন মুলুকে এখনও দাপিয়ে বেড়াচ্ছে। দৈনিক সংক্রমণের সংখ্যা ১ লক্ষের গণ্ডি ছাড়িয়েছে।

পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। দেশের সার্বিক পরিস্থিতির নিরিখে এবছর ইমেল ভোটিংয়েই বেশি আগ্রহ মার্কিন নাগরিকদের। জনমত সমীক্ষায় মার্কিন মুলুকের ভোটে শুরু থেকেই ট্রাম্পকে টেক্কা দিয়ে এগিয়ে রয়েছেন বাইডেন। সূত্রের খবরে জানা গিয়েছে, বেশ কয়েকটি রিপাবলিকান স্টেটে ভালো সাড়া পাচ্ছেন ট্রাম্প। তবে ডেমোক্র্যাট প্রার্থী বাইডেনের পক্ষেও সমর্থন মিলছে।

হোয়াইট হাউস দখলের লড়াইয়ে এগিয়ে কে! এদিকে, ইমেল ভোটিং নিয়ে আগে থেকেই কারচুপির অভিযোগ তুলেছেন ট্রাম্প। এমনকী আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও আগেভাগেই দিয়ে রেখেছেন তিনি। যদিও সার্বিক ফল পক্ষে না থাকলে এব্যাপারে পরবর্তী ক্ষেত্রে তিনি কতটা সক্রিয় থাকবেন তা সময় বলবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত