নজরবন্দি ব্যুরোঃ আফগান থেকে ভারতে এসেছেন ৭৮ জন, কাবুল তালিবানের দখলে যাওয়ার পর থেকেই অবস্থার অবনতি হয়েছে সে দেশের। ফের একবার তালিবানি শাসন আর আতঙ্ক নিয়ে প্রাণ হাতে করে দেশ ছাড়ছেন নবহু মানুষ। যাঁরা পারছেন না আফগানি ফতোয়ার মাঝে আতঙ্কের সঙ্গে বসবাস করছেন।
আরও পড়ুনঃ ৮ ঘন্টা পর জামিন পেলেন রাণে, কড়া জবাব দিতে প্রস্তুত হচ্ছেন ছেলে নীতেশ


এই পরিস্থিতিতে আফগানে থাকা নিজের দেশবাসীকে ফিরিয়ে আনছে সব দেশ। গতকাল আফগান ভূ্ম থেকে ভারতে ফিরেছেন ৭৮ জন মানুষ। সূত্রের খবর তার মধ্যে করোনা আক্রান্ত ১৬ জন। এমনিতেই দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ কমলেও গবেষকরা মনে করছেন চুপিসারে দেশে ঢুকেছে করোনার তৃতীয় ঢেউ।
তালিবান গ্রাসে কাবুল, আফগান থেকে ভারতে ফিরছেন বহু মানুষ।

বাড়ছে দেশের আর ভ্যালু। এই পরিস্থিতিতে আফগান থেকে আগতদের শরীরে করোনা ভাইরাসের অস্ত্বিত্ব মেলায় ভাবনা বাড়ছে সব মহলে। এর আগেই সোমবার কেন্দ্রের তরফে জানানো হয়েছিল, আফগান থেকে ভারতে আগতদের টিকা নিয়ে কোন নির্দিষ্ট পরিসংখ্যান নেই দেশের কাছে।
তার মাঝেই জানা গিয়েছে গতকাল ভারতে আসা ৭৮ জনের মধ্যে ১৬ জনের রিপোর্ট পজিটিভ। আপাতত তাঁদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে এর মধ্যেই আবার উঠছে অভিযোগ। আফগান থেকে আগত অনেকের মতে দুটি টিকা নিয়েছেন তাঁরা, দিল্লিতে নেমে কোভিড রিপোর্ট নেগেটিভ তবু বাড়িতে যেতে দেওয়া হয়নি তাঁদের। আটকে রাখা হয়েছে সকলকে।









