৮ ঘন্টা পর জামিন পেলেন রাণে, কড়া জবাব দিতে প্রস্তুত হচ্ছেন ছেলে নীতেশ

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ৮ ঘন্টা পর জামিন পেলেন রাণে, দিনভর টানাপোড়েন, গ্রেপ্তারি সব শেষে মঙ্গলবার রাতে মিলেছে জামিন।  অন্যদিকে ইতিমধ্যেই পিতার গ্রেপ্তারির প্রতিবাদে ট্যুইট করে কড়া জবাব দেওয়ার ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানের পুত্র নীতেশ রাণে।

আরও পড়ুনঃ টেকেন ফর গ্রান্টেড হতে নারাজ রিমঝিম, দিলীপ বলছেন চাইলেই যেতে পারে

গত দুই দশকে দেশের প্রথম কোন কেন্দ্রীয় মন্ত্রী যিনি হাজতবাস করেছেন। রাণের গ্রেপ্তারির কারণ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে চড় মারার কথা বলেছিলেন তিনি। বিপত্তির শুরু হয়েছিল সেখানেই। গত সোমবার রায়গড়ে বিজেপির জন আশীর্বাদ যাত্রা ছিল।

সেখানেই উদ্ধব প্রসঙ্গে রাণে বলেছিলেন, “দেশের কততম স্বাধীনতা বর্ষপূর্তি সে সম্পর্কে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানেন না। এটা অত্যন্ত লজ্জার বিষয়। বক্তৃতার সময় তাঁকে জেনে নিতে হচ্ছে স্বাধীনতার কত বছর হল!” তার পরেই নিজের ভঙ্গীতে কেন্দ্রীয় মন্ত্রী বলে বসেন, “যদি আমি সেখানে উপস্থিত থাকতাম তা হলে তাঁকে একটা চড় মারতাম।”

৮ ঘন্টা পর জামিন পেলেন রাণে, কড়া জবাব দিতে প্রস্তুত হচ্ছেন ছেলে নীতেশ
৮ ঘন্টা পর জামিন পেলেন রাণে, কড়া জবাব দিতে প্রস্তুত হচ্ছেন ছেলে নীতেশ

তার পর থেকেই একপ্রকার উত্তাল মুম্বাই। রাণের গ্রেপ্তারি পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয়েছে বিজেপি আর শিবসেনার মধ্যে। এদিকে দিনের শুরুর দিকে রাণের সঙ্গে মোটমাট দূরত্বও বজায় রেখেছিল বিজেপি। চড় মারা মন্তব্যের প্রসঙ্গে বিজেপি নেতা দেবেন্দ্র ফডণবীস বলেন, “পুলিশকে বলব আইনমাফিক কাজ করুক তারা।” সঙ্গেই বলেন, “মুখ্যমন্ত্রী সম্পর্কে একটু সংযত ভাবে মন্তব্য করা উচিত ছিল তাঁর। আরও ভাল ভাবে বলতে পারতেন। তবে তার মানে এই নয় যে, এর জন্য হাঙ্গামা করতে হবে।”

৮ ঘন্টা পর জামিন পেলেন রাণে, বিচারকের মতে গ্রেপ্তারি যুক্তিযুক্ত ছিল। 

গতকাল রত্নাগিরি আদালত থেকে অন্তর্বর্তী জামিন খারিজ হওয়ার পর গ্রেপ্তার করা হয়েছিল রাণেকে। গ্রেপাতির পরে বিজেপি নেতারা একে একে মুখ খুললেও ততক্ষণে গারদের ওপারে গিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। ৮ ঘন্টা জেলে থাকার পর মঙ্গলবার রাতে জামিন পান তিনি। জামিন দেওয়ার আগে রায়গড় আদালতের বিচারক বলেন, ”গ্রেপ্তারির কারণ ও অন্যান্য দিক বিচার করে আমি বুঝতে পেরেছি এই গ্রেপ্তারি যুক্তিযুক্ত।”

৮ ঘন্টা পর জামিন পেলেন রাণে, কড়া জবাব দিতে প্রস্তুত হচ্ছেন ছেলে নীতেশ
৮ ঘন্টা পর জামিন পেলেন রাণে, কড়া জবাব দিতে প্রস্তুত হচ্ছেন ছেলে নীতেশ

তার পরেই রাণের পুত্র ট্যুইট আসে সর্বসমক্ষে। সেখানে নীতেশ রাণে রাজনীতি সিনেমার এক্তি দৃশ্য শেয়ার করেন। যেখানে দেখা গিয়েছে মনোজ বাজপেয়ী বলছেন, ‘কড়ারা জবাব মিলেগা’ একই সঙ্গে কিল্পিংসে বলতে শোনা গিয়েছে ”যারা আকাশে থুতু ছোঁড়ে তারা বুঝতেও পারে না শেষ পর্যন্ত তারা নিজেদেরই নোংরা করছে।”আর এসব থেকে রাজনৈতিক মহল স্পষ্ট পিতার গ্রেপ্তারির জবাব দিতে তৈরি হচ্ছে পুর। নীতেশের ট্যুইটে স্পষ্ট বিজেপি আর শিবসেনার সংঘর্ষের ছবি খুঁজে পাচ্ছে সব মহলই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর