টেকেন ফর গ্রান্টেড হতে নারাজ রিমঝিম, দিলীপ বলছেন চাইলেই যেতে পারে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ টেকেন ফর গ্রান্টেড হতে নারাজ অভিনেত্রী রিমঝিম মিত্র। এবার বেসুর হয়েছেন তিনিও। দিন কয়েক আগেই বিজেপির তারকা প্রার্থীদের নিয়ে বিজেপির নেতারা আলোচনায় বসেছিলেন। তবে তাতেও লাভের লাভ কিছু হয়নি।

আরও পড়ুনঃ আফগানি মহিলাদের তালিবানি ফতোয়া, নিদান কাজে না গিয়ে বাড়িতে থাকার

- Advertisement -

ভোটের ফলাফলের পর থেকে এক প্রকার ভাঙন অব্যাহত গেরুয়া  শিবিরে। দিন কয়েক আগেই রূপা-অনিন্দ্য দল ছাড়ায় জলঘোলা হয়েছে ব্যাপক। রূপা দলত্যাগ করেই ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপির রাজ্য সভাপতির ওপর।

তার পরেই লাইনে রিমঝিম। রিমঝিমের বক্তব্য, ‘বিভিন্ন বিক্ষোভ, মিছিল কর্মসূচি সম্পর্কে কখনও-সখনও তথ্য পেলেও দলের কোনো গুরুত্বপূর্ণ মিটিং-এ খবর দেওয়া হয় না। যেখানে যোগ্য সম্মান, সেখানেই রাজনীতি করতে চাই।’ রিমঝিমের এই মন্তব্যের পরেই এক প্রকার উত্তাল সব মহল।

টেকেন ফর গ্রান্টেড হতে নারাজ রিমঝিম, পরিকল্পনা অন্য দলে যাওয়ার! 

টেকেন ফর গ্রান্টেড হতে নারাজ রিমঝিম, দিলীপ বলছেন চাইলেই যেতে পারে
টেকেন ফর গ্রান্টেড হতে নারাজ রিমঝিম, দিলীপ বলছেন চাইলেই যেতে পারে

দিন কয়েক আগে পর্যন্ত গেরুয়া শিবিরের হয়ে বেশ গলা ফাটিয়েছিলেন অভিনেত্রী। আচমকা এই বেসুর হওয়ার ধাক্কা গিয়েছে বিজেপি অফিসেও। প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি বলেছেন, কেউ যেতে চাইলে যেতেই পারেন।

অন্যান্য দিনের মতোই আজ বুধবারও প্রাতভ্রমণে বেরিয়েছিলেন ঘোষ মশায়। সেখানেই তিনি প্রতিদিনের মতো মুখোমুখি হন সাংবাদিকদের। প্রশ্নের প্রসঙ্গে উঠে আসে রিমঝিম ইস্যু।  তাতে দিলীপ ঘোষ সাফ জানিয়ে দেন, “ভোটের পর দেখাই যায়নি, দলের সব মিটিংয়েই ডাকা হয়, উল্টে তিনিই গ্রুপ ছেড়ে বেরিয়েছেন, বিজেপিতে সকলকেই যোগ্য সম্মান দেওয়া হয়, অনেকেই বেরিয়ে যাচ্ছেন, উনিও চাইলে যেখানে সুবিধা সেখানেই যেতে পারেন, এতে দলের কিছু যায় আসেনা।’

- Advertisement -

 

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর