“বাংলা কাশ্মীর হলে সমস্যা কোথায়?” শুভেন্দুকে পাল্টা তোপ ওমর আবদুল্লাহর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কয়েকমাস হয়েছে তৃণমূল থেকে বিজেপিতে গেছেন একদা ঘাসফুল শিবিরের একেবারে প্রথম সারির নেতা শুভেন্দু অধিকারী। আর বিজেপিতে গিয়েই প্রতিটা সভা মঞ্চ থেকে পয়েন্ট করে তোপ দাগছেন নিজের প্রাক্তন দলের বিরুদ্ধে। কখনো কখনো তা পৌঁছে যাচ্ছে ব্যক্তিগত আক্রমনের জায়গায়। এসবের মধ্যেই বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচন। ভোট উৎসবের মধ্যে এক দল কটাক্ষ করছে অপর দলকে।

আরও পড়ুনঃ নির্বাচনে লড়ার জন্য কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক সহ সব সরকারী পদ থেকে ইস্তফা দিচ্ছেন ফিরহাদ

আর সেই কটাক্ষের জেরেই এবার বিতর্কে জড়িয়ে গেলেন বিজেপির হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারী। গতকাল মুচিপড়ার সভা থেকে তিনি বলেন “তৃণমূল ফের ক্ষমতায় এলে বাংলা কাশ্মীরে পরিণত হবে।” শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের প্রেক্ষিতে স্বাভাবিক ভাবেই বিতর্কের ঝড় উঠেছে বিরোধী মহলে। আর সঙ্গে সঙ্গেই শুভেন্দু অধিকারীকে একহাত নিয়েছেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। গতকালই বিজেপি প্রকাশ করেছে প্রথম দু দফার নির্বাচনে তাঁদের প্রার্থী তালিকা নাম।

আর সেখানে সবথেকে বেশি গুঞ্জন ছিল যে নাম নিয়ে তা হলো নন্দীগ্রাম থেকে তৃণমূল সুপ্রিমোর বিপরীতে তাঁরই প্রাক্তন সেনাপতি শুভেন্দু লড়াইয়ে সিলমোহর দেবে কিনা কেন্দ্রীয় বিজেপি। শেষ পর্যন্ত তাই হয়েছে। বিজেপির হয়ে নন্দীগ্রাম থেকে লড়ছেন শুভেন্দুই। গতকালই বেহালায় সভা করেন শুভেন্দু। সেখানে তৃণমূল সরকারের ত্রুটি এবং বিজেপির সদর্থকতা তুলে ধরতে গিয়ে শুভেন্দু বলেন, “শ্যামাপ্রসাদ না থাকলে এই দেশটা ইসলামিক দেশে পরিণত হতো, আমরা আজ বাংলাদেশে বাস করতাম, আর তৃণমূল ফের ক্ষমতায় আসলে এই বাংলাকে কাশ্মীরে পরিণত করবে।”

এই মন্তব্যের পরই কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে এটি টুইট করেন। যেখানে তিনি স্পষ্ট লেখেন “বাংলা কাশ্মীর হলে আপত্তি কোথায়?” পাশাপাশি আবদুল্লাহ এও মনে করিয়ে দেন ২০১৯ সালের পর থেকে বিজেপি সমর্থকেরা তো প্রচার করেন কাশ্মীর স্বর্গে পরিণত হয়েছে। তাহলে যদি বাংলা কাশ্মীর হয়ও তাহলে অসুবিধে কোথায়, আর বাঙালিরা এখানে বেড়াতে আসেন, ভালোবাসেন, তাই আপনার এই বোকা বোকা মন্তব্যকে ক্ষমা করলাম।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন