কবে খুলবে স্কুল-কলেজ? ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কবে খুলবে স্কুল-কলেজ? সেই মার্চ মাস থেকে বন্ধ রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান। করোনা আবহে স্কুল খোলা সম্ভব হয়নি। এমন কি পরীক্ষাও বাতিল করে দিতে হয়েছে। কিন্তু দীর্ঘ ৪ মাস মরে সবার মনে এই প্রশ্ন উঁকি দিচ্ছে কবে খুলবে স্কুল? কিন্তু রাজ্য সরকার আগামী ৩১ জুলাই পর্যন্ত সব স্কুল বন্ধ রাখার নির্দেশ জারি করেছিলেন আগেই আর আজ নবান্নে মুখ্যমন্ত্রী কবে স্কুল খুলতে পারে তাঁর একটা ইঙ্গিত দিয়ে রাখলেন।

আরও পড়ুনঃ চরম সংকটে রাজ্যের আইসিটি কম্পিউটার শিক্ষক-শিক্ষিকারা!

কবে খুলবে স্কুল-কলেজ? মুখ্যমন্ত্রী বলেছেন আগামী সেপ্টেম্বরে খোলা হতে পারে স্কুল, কলেজ। তবে সেক্ষেত্রেই বেঁধে দেওয়া হবে একাধিক নিয়ম। সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় জানান স্কুল কলেজ খোলা নিয়ে সরকার প্রথমিক কিছু পরিকল্পনা করেছে।

করোনা আবহ উন্নতি হলে আগামী ৫ই সেপ্টেম্বর খুলতে পারে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান। ঐ দিন রাধাকৃষ্ণনের জন্মদিন তাই সে দিন থেকেই শুরু হতে পারে পথন পাঠন। তবে মুখ্যমন্ত্রী জানান স্কুল খুললেও মানতে হবে বেশ কিছু নিয়ম যেমন মুখ্যমন্ত্রীর কথায় ক্লাস কিন্তু প্রতিদিন হবে না। এক দিন ছাড় ক্লাস হবে।জতদিন করোনা না যায় ততদিন এই ভাবেই চলবে স্কুল।

সেই সঙ্গে বাধ্যতামূলক  হবে আরও কিছু নিয়ম কানুন। তবে সেপ্টেম্বরেই যে স্কুল খুলবে, তার কোনও নিশ্চয়তা নেই। করোনা পরিস্থিতি বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে আজ সাংবাদিক সম্মেলনে জানিয়েছে মুখ্যমন্ত্রী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত