Smart Card in Govt Bus: এই হোয়াটসঅ্যাপ নম্বরে মিলবে সরকারি বাসের স্মার্ট কার্ড, থাকছে বিশেষ সুবিধাও

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সরকারি বাসের সফরকে আরও সুবিধাজনক করতে রাজ্য পরিবহণ দফতর একটি নয়া উদ্যোগ নিয়েছিলেন, খুব শীঘ্রই স্মার্ট কার্ড পরিষেবা চালু করবেন বলেছিলেন। কলকাতা মেট্রো রেলের ধাঁচে সরকারি বাসে স্মার্ট কার্ড পরিষেবা চালু করেছে পরিবহণ দফতর। এ বার স্মার্ট কার্ড জনপ্রিয় করে তুলতে একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করেছে তারা। থাকছে বিশেষ কিছু সুবিধাও।

আরও পড়ুনঃ ফের দুর্যোগের পূর্বাভাস, কিছুক্ষণের মধ্যেই প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা বঙ্গে

সেই হোয়াটসঅ্যাপ নম্বরটি হল ৯৮৩০১৭৭০০০। পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের তরফে এই হোয়াটসঅ্যাপ নম্বরটি চালু করা হয়েছে। পরিবহণ নিগমের অধীন যে সমস্ত বাস রাজ্যে চলাচল করে, সেই বাসগুলিতে এই কার্ড ব্যবহার করা যাবে। সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের জলযান পরিষেবার ক্ষেত্রেও স্মার্ট কার্ডটি ব্যবহার পারবেন যাত্রীরা। এই হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে এক দিকে যেমন সহজেই স্মার্ট কার্ড হাতে পাবেন যাত্রীরা, তেমনই আবার স্মার্ট কার্ডের টাকা শেষ হয়ে গেলে এই নম্বর মারফত রিচার্জও করা যাবে।

এই হোয়াটসঅ্যাপ নম্বরে মিলবে সরকারি বাসের স্মার্ট কার্ড, থাকছে বিশেষ সুবিধাও
এই হোয়াটসঅ্যাপ নম্বরে মিলবে সরকারি বাসের স্মার্ট কার্ড, থাকছে বিশেষ সুবিধাও

প্রসঙ্গত, কয়েক মাস আগে পরীক্ষামূলক ভাবে সরকারি বাসে শুরু হয় স্মার্ট কার্ড পরিষেবা। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ৭০০ বাসকে স্মার্ট কার্ডের আওতায় আনার প্রস্তাব জমা পড়ে। পরে ধাপে ধাপে সব ক’টি পরিবহণ নিগমেই স্মার্ট কার্ড পরিষেবা চালু করার পরিকল্পনা চূড়ান্ত হয়। মে মাস থেকে পরিবহণ দফতরের আওতাধীন সব নিগমে চালু হয়েছে স্মার্ট কার্ড পরিষেবা।

উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম মিলিয়ে রাজ্যে প্রায় আড়াই হাজারের বেশি সরকারি বাস চলে। স্মার্ট কার্ড চালু করে সামগ্রিক বাস পরিষেবাকেই এক সুতোয় বাঁধতে চায় পরিবহণ দফতর। তাই সরকারি বাস ডিপোতে যেমন এই স্মার্ট কার্ড পাওয়া যাবে, তেমনই স্মার্ট মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপ মারফত এই পরিষেবা জনতার কাছে পৌঁছে দিতে চায় পরিবহণ দফতর।

এই হোয়াটসঅ্যাপ নম্বরে মিলবে সরকারি বাসের স্মার্ট কার্ড, থাকছে বিশেষ সুবিধাও

এই হোয়াটসঅ্যাপ নম্বরে মিলবে সরকারি বাসের স্মার্ট কার্ড, থাকছে বিশেষ সুবিধাও
এই হোয়াটসঅ্যাপ নম্বরে মিলবে সরকারি বাসের স্মার্ট কার্ড, থাকছে বিশেষ সুবিধাও

এ প্রসঙ্গে পরিবহণ দফতরের এক আধিকারিক জানিয়েছেন, নতুন এই পরিষেবা শুরু হলে পরিবহণ দফতরের বহু দুর্নীতি আটকানো যাবে। হাতে টিকিট কাটার প্রক্রিয়ায় অনেক ক্ষেত্রেই গরমিল থাকে। সঙ্গে সরকারি বাস পরিষেবায় নজরদারির অভাবে বহু যাত্রী টিকিট কাটেন না। কিংবা কম ভাড়ার টিকিট কাটেন বলে পরিবহণ দফতরের বিস্তর ক্ষতি হয়। তাই হোয়াটসঅ্যাপ নম্বর মারফত সমাধানের একটি রাস্তা খোঁজার চেষ্টা হচ্ছে। এই পদ্ধতিতে ভাড়ায় গরমিলের ঘটনা কমিয়ে আয় বৃদ্ধিই লক্ষ্য দফতরের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর