নজরবন্দি ব্যুরো: আজ ৬ জুলাই, ২০২৩, বৃহস্পতিবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে ১৮৭ তম দিন (অধিবর্ষে ১৮৮)। বছর শেষ হতে আরও ১৭৮ দিন বাকি। বিভিন্ন ঘটনায় মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনো কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।
আরও পড়ুন:ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৫ জুলাই, কী কী ঘটেছিল আজকের দিনে?
জন্ম-
১৯৮৫- আজকের দিনে ভারতীয় চলচ্চিত্র অভিনেতা রণবীর সিংয়ের জন্ম।
১৯৮০- ফরাসি চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল এভা গ্রিন।
১৯৫৩- বাংলাদেশের সাংবাদিক ও রাজনীতিবিদ মাহমুদুর রহমান।
১৯৫১- অস্ট্রেলিয়ার অভিনেতা ও প্রযোজক জেফ্রি রাশ।
১৯৪৬- মার্কিন অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক সিলভেস্টার স্ট্যালোন।
১৯৪৬- মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৩তম প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ।
১৯৩০- কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীতের কণ্ঠশিল্পী এম বালামুরলীকৃষ্ণ।
১৯০১- ভারতীয় শিক্ষাবিদ, লেখক এবং জাতীয়তাবাদী রাজনীতিবিদ ড.শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়।
১৮৭৭- স্পেনের প্রধানমন্ত্রী নিথেতো আলকালা-থামোরা।
১২৬৫ – ইতালীর বিশ্বখ্যাত কবি দান্তে আলিঘিইরি।

মৃত্যু-
২০২০- বাংলাদেশের গায়ক এন্ড্রু কিশোর।
২০০২- ভারতীয় শিল্পপতি এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা ধিরুভাই আম্বানি।
১৯৬২- সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন সাহিত্যিক উইলিয়াম ফকনার।
১৬১৪- রাজা ভগবান দাসের পালিত পুত্র রাজা মানসিংহ।
১৫৩৫- সমাজবিজ্ঞানী, দার্শনিক, লেখক ও কূটনীতিক থমাস মুর।

ঘটনাবলী-
১৯৯৯ – ইসরাইলের পার্লামেন্টে ইহুদ বারাককে প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন।
১৯৯১ – জার্মান টেনিস তারকা স্টেফিগ্রাফ পর পর তৃতীয়বারের মতো উইম্বলডন জেতেন।
১৯৫৩- রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
১৯৫২ – লন্ডন শহরে শেষবারের মতো ট্রাম চলাচল।
১৯৪৪ – সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ রেডিওতে গান্ধীজিকে ‘জাতির জনক’ হিসেবে আখ্যা দেন।
১৮৮৫- ফরাসী চিকিৎসক ও বিজ্ঞানী লুই পাস্তুর রোগ প্রতিরোধক টিকা আবিষ্কার করেন।
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৬ জুলাই, কী কী ঘটেছিল আজকের দিনে?




