নজরবন্দি ব্যুরো: আজ ৫ জুলাই, ২০২৩, বুধবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে ১৮৬ তম দিন (অধিবর্ষে ১৮৭)। বছর শেষ হতে আরও ১৭৯ দিন বাকি। বিভিন্ন ঘটনায় মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনো কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৪ জুলাই, কী কী ঘটেছিল আজকের দিনে?


জন্ম-
১৯৮২- ইতালির ফুটবলার আলবের্তো জিলার্দিনো।
১৯৪১ – শহীদ সাংবাদিক সৈয়দ নাজমুল হক।
১৯৩৮- বাংলাদেশের রাজনীতিবিদ মহম্মদ ফারহাদ।
১৯৩৬- মার্কিন অভিনেত্রী শারলি নাইট।
১৯২৯- মার্কিন অভিনেত্রী ক্যাথরিন হেলমণ্ড।
১৯০১- প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র প্রযোজক ও কলকাতার নিউ থিয়েটার্সের প্রতিষ্ঠাতা বীরেন্দ্রনাথ সরকার।
১৮৮৬- বাঙালি কথাসাহিত্যিক জগদীশচন্দ্র গুপ্ত।



মৃত্যু-
২০০৭- বাঙালি চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়।
১৯৯৩- আজকের দিনে বাংলা চলচ্চিত্র ও নাট্যজগতের অভিনেতা কালী বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু।
১৯৬৯ – মার্কিন চলচ্চিত্র নির্মাতা লিও ম্যাককার।
১৯৬৫- ব্যঙ্গ-সাহিত্যস্রষ্টা বনবিহারী মুখোপাধ্যায়।
১৮২৬- সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা স্যার টমাস স্ট্যামফোর্ড র্যাফেলস।

ঘটনাবলী-
১৯৯৬ – বৃটেনের বিজ্ঞানী ডঃ উইলমুট উদ্ভাবিত ক্লোনিং পদ্ধতিতে প্রথম সাফল্য হিসেবে ভেড়ার শাবক ‘ডলি’ জন্ম নেয়।
১৯৭৭ – পাকিস্তানে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জুলফিকার আলী ভুট্টোকে অপসারিত করে জিয়াউল হক ক্ষমতা দখল করেন।
১৯৬২ – ফ্রান্সের কাছ থেকে আলজেরিয়া স্বাধীনতা লাভ করে।
১৯৫৪ – বিবিসি প্রথম টেলিভিশন সংবাদ বুলেটিন সম্প্রচার করে।
১৯৪৮ – ব্রিটেনের স্বাস্থ্যসেবা আইন চালু হয়।
১৯৪৭ – ব্রিটিশ পার্লামেন্টে ভারতের স্বাধীনতা বিল অনুমোদিত হয়।
১৮৪১ – টমাস কুক প্রথম ট্রাভেল এজেন্সি চালু করেন।
১৬৮৭ – ইংরেজ বিজ্ঞানী এবং আধুনিক বিজ্ঞানের অন্যতম পথিকৃৎ স্যার আইজাক নিউটনের লেখা ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা প্রকাশিত হয়।
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৫ জুলাই, কী কী ঘটেছিল আজকের দিনে?








