নজরবন্দি ব্যুরো: আজ ৪ জুলাই, ২০২৩, মঙ্গলবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে ১৮৫ তম দিন (অধিবর্ষে ১৮৬)। বছর শেষ হতে আরও ১৮০ দিন বাকি। বিভিন্ন ঘটনায় মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনো কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৩ জুলাই, জেনে নিন আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী


জন্ম-
১৯৪৬- আমেরিকান যুদ্ধবিরোধী কর্মী, লেখক এবং মার্কিন মেরিন সেনা রোনাল্ড লরেন্স কোভিক
১৯২৬- আর্জেন্টিনার ফুটবলার আলফ্রেদো দি স্তেফানো।
১৯১৮- ইংল্যান্ড ক্রিকেট দলের মিডিয়াম পেস বোলার অ্যালেক বেডসার।
১৯১০- অভিনেত্রী গ্লোরিয়া স্টুয়ার্ট।
১৮৭২- মার্কিন যুক্তরাষ্ট্রের ৩০তম রাষ্ট্রপতি ক্যালভিন কুলিজ।



মৃত্যু-
২০২২- আজকের দিনে প্রয়াত হন ভারতীয় বাঙালি চিত্রপরিচালক তরুণ মজুমদার।
১৯৭১- দক্ষিণ আফ্রিকার টেস্ট ক্রিকেটার জো কক্স।
১৯৬৩- ভারতীয় পতাকার নকশাকার এবং স্বাধীনতা সংগ্রামী পিঙ্গালি ভেঙ্কাইয়া।
১৯০৭ – ‘হিতবাদী’ সম্পাদক কালীপ্রসন্ন কাব্যবিশারদ।
১৯০২- “আধুনিক ভারতের স্রষ্টা”, লেখক এবং সন্ন্যাসী পরিব্রাজক স্বামী বিবেকানন্দ।
১৮৩১- মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম রাষ্ট্রপতি জেমস মনরো।
১৮২৬- মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় রাষ্ট্রপতি টমাস জেফারসন।
১৮২৬- মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় রাষ্ট্রপতি জন এডামস।

ঘটনাবলী-
২০০১- মাওয়ায় পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৯৮৭- প্রথম পাকিস্তানি ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেট নেওয়ার কৃত্বিত অর্জন করেন অলরাউন্ডার ইমরান খান।
১৯৪৪- সুভাষচন্দ্র বসুর বর্মাতে স্মরণীয় আহ্বান জানায়, ‘তোমরা আমাকে রক্ত দাও,আমি তোমাদের স্বাধীনতা দেব।’
১৯৪৩- সিঙ্গাপুরের ক্যাথে সিনেমা হলে সুভাষচন্দ্র বসু রাসবিহারী বসুর কাছ থেকে ভারতীয় স্বাধীনতা লীগ ও আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব গ্রহণ করেন।
১৮৮১- পশ্চিমবঙ্গের দুটি রাজ্য শিলিগুড়ি ও দার্জিলিংয়ের মধ্যে প্রথম টয়ট্রেন চলাচল শুরু হয়।
১৮২৭- নিউইয়র্কে দাসত্বপ্রথার বিলুপ্তি ঘটে।
১৭৭৬ – মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীনতা লাভ করে।
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৪ জুলাই, কী কী ঘটেছিল আজকের দিনে?








