নজরবন্দি ব্যুরো: আজ ৪ নভেম্বর ২০২৩, শনিবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে ৩০৮ তম দিন (অধিবর্ষে ৩০৯)। বছর শেষ হতে আরও ৫৭ দিন বাকি। বিভিন্ন ঘটনার মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৩ নভেম্বর, আজকের দিনের কোন কোন ঘটনা উল্লেখযোগ্য
জন্ম
১৯৮৫- জার্মান ফুটবল খেলোয়াড় মারকেল জান্সেন।
১৯৭১- ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী তাবু।
১৯৫৫- বাংলাদেশি সঙ্গীতশিল্পী এন্ড্রু কিশোর।
১৯২৯- মানব কম্পিউটার নামে পরিচিত ভারতীয় লেখক শকুন্তলা দেবী।
১৯২৫- বাঙালি চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটক।
১৮৯৭- প্রখ্যাত ভারতীয় উদ্ভিদবিজ্ঞানী জানকী আম্মল।
১৮১২- প্রখ্যাত ভারতীয় বাঙালি সংস্কৃত পণ্ডিত তারানাথ তর্কবাচস্পতি।

মৃত্যু
২০২১- বিশিষ্ট ভারতীয় বাঙালি রাজনীতিক, কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র সুব্রত মুখোপাধ্যায়।
১৯৯৭- বাঙালি সাহিত্যিক রণেশ দাশগুপ্ত।
১৯৮২- ভারতের খ্যাতনামা শিল্পপতি এবং দেশে ভারী শিল্প স্থাপনের সূচনাকারী বীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়।
১৯৪৯- ইরানের প্রধানমান্ত্রী আবদুল হোসেন।
১৭৭১ – কবি ও সাংবাদিক জেমস মন্টোগোমারি।

ঘটনাবলী
২০২০- প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ায়।
২০০৮- আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।
১৯৭৩- বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় কুয়েত।
১৯৭২- বাংলাদেশের সংবিধান জাতীয় সংসদে প্রণীত হয়।
১৯৪৫- জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো বা জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা প্রতিষ্ঠিত হয়।
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৪ নভেম্বর, আজকের দিনের কোন কোন ঘটনা উল্লেখযোগ্য




