নজরবন্দি ব্যুরো: আজ ৩১ জুলাই, ২০২৩, সোমবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে ২১২ তম দিন (অধিবর্ষে ২১৩)। বছর শেষ হতে আরও ১৫৩ দিন বাকি। বিভিন্ন ঘটনায় মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৩০ জুলাই, একনজরে আজকের দিনের নানা ঘটনাবলী
জন্ম
১৯৮৯- বেলারুশীয় টেনিস খেলোয়াড় ভিক্টোরিয়া আজারেঙ্কা।
১৯৬৬- মার্কিন টিভি অভিনেতা ডিন কেইন।
১৯৫৭- বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার মনতাজুর রহমান আকবর।
১৯৪৭- ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী মুমতাজ।
১৯৪৬- ভারতীয় বাঙালি জাদুকর পি সি সরকার (প্রদীপ চন্দ্র সরকার)।
১৯১২- নোবেল বিজয়ী মার্কিন অর্থনীতিবিদ, পরিসংখ্যানবিদ মিল্টন ফ্রিড্ম্যান।
১৯০৪- প্রখ্যাত বাঙালি সাংবাদিক বিবেকানন্দ মুখোপাধ্যায়।
১৮৯১- প্রখ্যাত ভারতীয় বাঙালি চিত্রশিল্পী ক্ষিতীন্দ্রনাথ মজুমদার।
১৮৮০- আধুনিক হিন্দি এবং উর্দু ভাষার লেখক মুন্সি প্রেমচাঁদ।
১৮৩৫- ফ্রান্সের পঞ্চাশতম প্রধানমন্ত্রী হেনরি ব্রিসন।
১৭১৮- ইংরেজ পদার্থবিদ জন ক্যান্টন।

মৃত্যু
২০২২- প্রখ্যাত ভারতীয় বাঙালি সংগীত শিল্পী নির্মলা মিশ্র।
২০১৪- ভারতীয় লেখক নবারুণ ভট্টাচার্য।
২০১২ – আমেরিকান গায়ক ও গান লেখক বিল ডস।
১৯৮০- ভারতে মুদ্রণ শিল্পের বিশিষ্ট ব্যক্তিত্ব ও শ্রীসরস্বতী প্রেসের প্রতিষ্ঠাতা শৈলেন্দ্রনাথ গুহরায়।
১৯৮০- প্রখ্যাত সঙ্গীতশিল্পী মহম্মদ রফি।
১৯৪৩- ইংরেজ ক্রিকেটার হেডলি ভেরিটি।
১৯৪০- ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের ব্যক্তিত্ব ও অগ্নিযুগের শহীদ মার্ক্সবাদী বিপ্লবী উধাম সিং।

ঘটনাবলী
২০০৭- বাংলাদেশে অর্ধশত বছরের পুরনো খুলনার পিপলস জুট মিল আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হয়।
১৯৯৫- আজকের দিনে কলকাতার মহাকরণে বসে প্রথম মোবাইল ফোনে ভারতের হয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুখরামের সাথে কথা বলেন পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু।
১৯৯২- জর্জিয়া জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
১৯৭৩- বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় দক্ষিণ ভিয়েতনাম।
১৯৭২- বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ইয়েমেন।
১৮০৭- লর্ড মিন্টো গভর্নর জেনারেল পদে অধিষ্ঠিত হন।
১৬৫৮- ঔরঙ্গজেব ভারতের মুঘল সম্রাট ঘোষিত হন।
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৩১ জুলাই, আজকের দিনের কোন কোন ঘটনা উল্লেখযোগ্য




