নজরবন্দি ব্যুরো: আজ ৩০ জুলাই, ২০২৩, রবিবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে ২১১ তম দিন (অধিবর্ষে ২১২)। বছর শেষ হতে আরও ১৫৪ দিন বাকি। বিভিন্ন ঘটনায় মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৮ জুলাই, একনজরে আজকের দিনের নানা ঘটনাবলী
জন্ম
১৯৯৬- বাংলাদেশী সঙ্গীতশিল্পী সাবরিনা পড়শী।
১৯৯৫- মেক্সিকান ফুটবলার ইরভিং লোজানো।
১৯৮২- ইংরেজ ক্রিকেটার জেমস অ্যান্ডারসন।
১৯৭৫- বাংলাদেশী অভিনেত্রী, সাংবাদিক ও উপস্থাপক তাজিন আহমেদ।
১৯৬৫- ইংলিশ ক্রিকেটার টিম মানটন।
১৯৬১- মার্কিন অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার লরেন্স ফিশবার্ন।
১৯৫৫- বাংলাদেশী অভিনেত্রী ববিতা।
১৮৮৭- বাংলাদেশী পরিসংখ্যানবিদ, বিজ্ঞানী, সাহিত্যিক ও শিক্ষাবিদ কাজী মোতাহার হোসেন।
১৮৬২- রাশিয়ান জেনারেল নিকোলাই ইউদেনিচ।

মৃত্যু
২০২০- লেপচা ভারতের লেপচা সংস্কৃতির ধারক,বাহক ও সংরক্ষক সোনম শেরিং ।
২০০৭- ইতালীয় আধুনিকতাবাদী চলচ্চিত্র পরিচালক মিকেলাঞ্জেলো আন্তোনিওনি।
২০০৪- ভারতীয় বাঙালি রাজনীতিবিদ, ইতিহাসবিদ ও শিক্ষাবিদ হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়।
১৯৮৭- ভারতীয় বাঙালী ঔপন্যাসিক ও ছোট গল্পকার বিভূতিভূষণ মুখোপাধ্যায়।
১৯৮০- বাঙালি চারুশিল্পী গোপাল ঘোষ।
১৯৫৬- বাঙালি পণ্ডিত ও বাঙলা শব্দকোষ প্রণেতা যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি।
১৭৭১- ইংরেজ কবি টমাস গ্রে।

ঘটনাবলী
১৯৯৮ – জাপানে কাইজো ওবুচি নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
১৯৮০- পূর্ব অষ্ট্রেলিয়ার দ্বীপ দেশ ভানুয়াটো স্বাধীনতা লাভ করে।
১৯৬৯- মার্কিন নভোখেয়া মেরিনার ৬-এর মাধ্যমে পরীক্ষামূলকভাবে মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে ছবি পাঠানো হয়।
১৯৪৮- লিভারপুলে বিশ্বের প্রথম বন্দর রাডার কেন্দ্র স্থাপিত হয়।
১৯৩৫- আজকের দিনে বিশ্বখ্যাত প্রকাশনা সংস্থা পেঙ্গুইনের বই প্রথম প্রকাশিত হয়।
১৬২৯- ইতালির নেপলস শহরে ভয়াবহ ভূমিকম্পের জেরে কমপক্ষে ১০ হাজার লোকের প্রাণহানি ঘটে।
১৫০২- ক্রিস্টোফার কলম্বাস তার চতুর্থ সমুদ্র যাত্রায় হন্ডুরাসের উপকূলবর্তী গুয়ানায়া দ্বীপে অবতরণ করেন।
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৩০ জুলাই, একনজরে আজকের দিনের নানা ঘটনাবলী




