আজ ৩ জানুয়ারি ২০২৪, বুধবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে আজ তৃতীয় দিন। বছর শেষ হতে আরও ৩৬২ দিন বাকি, অধিবর্ষে ৩৬৩ দিন বাকি। বিভিন্ন ঘটনার মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে (On This Day 3 January) কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।

আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২ জানুয়ারি, আজকের দিনের কী কী ঘটনা উল্লেখযোগ্য
জন্ম
১৯৫৬- মার্কিন-অস্ট্রেলীয় অভিনেতা, পরিচালক, প্রযোজক, এবং চিত্রনাট্যকার মেল গিবসন।
১৯৫২- বাংলাদেশের রাজনীতিবিদ আহাদ আলি সরকার।
১৯২৮- ভারতের লেপচা সংস্কৃতির ধারক ও বাহক সোনম শেরিং লেপচা।
১৯১২- কলকাতা গ্রুপের প্রতিষ্ঠাতা চিত্রশিল্পী সুভো ঠাকুর।
১৯০৭- মার্কিন অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক রে মিলান্ড।
১৮১৭- বাঙালি কবি ও পণ্ডিত মদনমোহন তর্কালঙ্কার।

মৃত্যু
২০২৩- ভারতীয় রবীন্দ্র সংগীত শি সুমিত্রা সেন।
২০১৯- ভারতীয় বাঙালি কবি, ঔপন্যাসিক ও ছোটগল্পকার দিব্যেন্দু পালিত।
২০১১- ভারতীয় সঙ্গীতশিল্পী, সুরকার ও রবীন্দ্রসঙ্গীতশিল্পী সুচিত্রা মিত্র।
২০১০- ভারতীয় বাঙালি লেখক মতই নন্দী।
২০০৬- বাঙালি শিল্প ব্যক্তিত্ব সাধন দত্ত।
২০০২- ভারতীয় গণিতজ্ঞ ও মহাকাশ প্রকৌশলী সতীশ ধাওয়ান।
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৩ জানুয়ারি, আজকের দিনের কী কী ঘটনা উল্লেখযোগ্য

ঘটনাবলী
১৯৯৯- মার্কিন মহাকাশযান ‘মার্স পোলারল্যান্ডার’ মঙ্গল গ্রহের উদ্দেশ্যে উৎক্ষেপণ করা হয়।
১৯৯৯- পাকিস্তানে শক্তিশালী বোমা বিস্ফোরণের কবলে পড়েন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। অল্পের জন্যে প্রাণরক্ষা হয় তাঁর।
১৯৬৮- আজকের দিনে শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামী করে তৎকালীন পাকিস্তান সরকার আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে।
১৯৫৮- ওয়েস্ট ইন্ডিজ ফেডারেশন গঠিত হয়।
১৯৫২- ঢাকায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়।
১৭৮২- সিলেট জেলা প্রতিষ্ঠিত হয়।



