নজরবন্দি ব্যুরো: আজ ২৭ নভেম্বর ২০২৩, সোমবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে ৩৩১ তম দিন (অধিবর্ষে ৩৩২)। বছর শেষ হতে আরও ৩৪ দিন বাকি। বিভিন্ন ঘটনার মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৬ নভেম্বর, আজকের দিনের কী কী ঘটনা উল্লেখযোগ্য
জন্ম
১৯৮৬- ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না।
১৯৫২- ভারতীয় সঙ্গীত পরিচালক বাপ্পি লাহিড়ী।
১৯৪০- চীনা মার্শাল আর্ট শিল্পী, শিক্ষক, অভিনেতা ব্রুস লী।
১৯২৫- বাংলাদেশী ভাষাবিজ্ঞানী এবং শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরী।
১৯০৭- প্রখ্যাত ভারতীয় হিন্দি ভাষার কবি ও লেখক হরিবংশ রাই বচ্চন।
১৮৮৮- বিশিষ্ট ভারতীয় বাঙালি কৃষিবিজ্ঞানী,শিক্ষাবিদ ও লেখক কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুর।

মৃত্যু
২০২০- বাংলাদেশি অভিনেতা, ব্যবসায়ী ও কলামিস্ট আলি জাকের।
২০০৮- ভারতীয় রাজনীতিবিদ ও অষ্টম প্রধানমন্ত্রী বিশ্বনাথ প্রতাপ সিং।
১৯৮৪- বাঙালি অভিনেতা এবং গায়ক অসিতবরণ মুখোপাধ্যায়।

ঘটনাবলী
১৯৯২- ব্রিটেনের রানী আয়কর দিতে শুরু করেন।
১৯৪৩- চার্চিল রুজভেল্ট ও স্টালিন তেহরান সম্মেলনে মিলিত হন।
১৯৩২- পোল্যান্ড ও সোভিয়েত ইউনিয়ন পরস্পরকে আক্রমণ না করার চুক্তি করে।
১৯১৪- ব্রিটেনে প্রথম মহিলা পুলিশ নিয়োগ দেওয়া হয়।
১৯০১- আজকের দিনে ওয়াশিংটন ডিসিতে আর্মি ওয়ার কলেজ প্রতিষ্ঠা করা হয়।
১০০১- পেশাওয়ারের যুদ্ধ সংঘটিত হয়।
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৭ নভেম্বর, জেনে নিন আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী




