গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে আজ, ১৯ জানুয়ারি, শুক্রবার। চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের ১৯ তম দিন। বছর শেষ হতে ৩৪৬ দিন বাকি (অধিবর্ষে ৩৪৭ দিন)। বিভিন্ন ঘটনার মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে (Take a look On This Day) কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।



আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৮ জানুয়ারি, আজকের দিনের কী কী ঘটনা উল্লেখযোগ্য
জন্ম
১৯৩৬- বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, সেনা প্রধান ও বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান।
১৯৩৫- ভারতীয় বাঙালি অভিনেতা ও আবৃত্তিকার সৌমিত্র চট্টোপাধ্যায়।
১৮২২- খ্যাতনামা মৃৎশিল্পী জদুনাথ পাল।
১৭৩৬- স্কটিশ রসায়নবিদ এবং প্রকৌশলী জেমস ওয়াট।

মৃত্যু
২০২২- ভারতীয় বাঙালি পোস্ট-মডার্ন কবি প্রভাত চৌধুরী।
২০২২- ভারতীয় বাঙালি রবীন্দ্রসঙ্গীত শিল্পী গোরা সর্বাধিকারী।
২০১৯- বাঙালি সাহিত্যিক অতীন বন্দ্যোপাধ্যায়।
১৯৯২- বাঙালি গায়ক ও সুরকার মানবেন্দ্র মুখোপাধ্যায়।
১৯২৬- বাংলা শর্টহ্যান্ড লিপির উদ্ভাবক দ্বিজেন্দ্রনাথ ঠাকুর।


ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৯ জানুয়ারি, আজকের দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী একনজরে

ঘটনাবলী
১৯৯৩- চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়াজাতিসংঘে যোগ দেয়।
১৯৭৫- ভারতের হিমাচল প্রদেশে ভূমিকম্প হয়।
১৯৬৬- আজকের দিনে ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
১৮৮৩- টমাস এডিসন বৈদ্যুতিক বাতি তৈরি করেন।







