নজরবন্দি ব্যুরো: গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে আজ, ১৯ ডিসেম্বর, মঙ্গলবার। চলতি বছর অর্থাৎ ২০২৩ সালের ৩৫৩ তম দিন। অধিবর্ষ হলে তা বেড়ে দাঁড়ায় ৩৫৪ তম দিন। বছর শেষ হতে আরও ১২ দিন বাকি। বিভিন্ন ঘটনার মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে (Take a look On This Day) কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।



আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৮ ডিসেম্বর, আজকের দিনের কী কী ঘটনা উল্লেখযোগ্য
জন্ম
১৯৩৪- ভারতের দ্বাদশ ও প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা পাটিল।
১৯০৮- প্রখ্যাত বাঙালি সুরকার রত্নেশ্বর মুখোপাধ্যায় বা রতু মুখাপাধ্যায়।
১৯০২- ইংরেজ মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা রাফ রিচার্ডসন।
১৮৭৫- পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের প্রথম স্ত্রী ও সহকর্মী মিলেভা মেরিক।
১৮৭৩- বৃটিশ ভারতের খ্যাতনামা চিকিৎসক এবং বৈজ্ঞানিক স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী।

মৃত্যু
১৯৮৪- ছান্দসিক হিসেবে খ্যাত বাঙালি কবি ও সাহিত্য-সমালোচক আবদুল কাদির।
১৯২৭- মণিপুর ষড়যন্ত্র মামলায় যুক্ত বৃটিশ বিরোধী বিপ্লবী রামপ্রসাদ বিসমিল।
১৯১৮- বৃটিশ ভারতের খ্যাতনামা চিকিৎসক রাধাগোবিন্দ কর।


ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৯ ডিসেম্বর, আজকের দিনের কী কী ঘটনা উল্লেখযোগ্য

ঘটনাবলী
১৯৯৬- চট্টগ্রাম টিভি উপকেন্দ্র উদ্বোধন করা হয়।
১৯৮৯- আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্র পানামায় আগ্রাসী অভিযান শুরু করে।
১৯৪২- ফ্যাসিস্টবিরোধী লেখক ও শিল্পী সংঘের দু’দিন ব্যাপী প্রথম সম্মেলন শুরু।
১৮৮৯- হাওয়াইয়ে বিশপ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়।
১৬৭৫- দিল্লিতে নবম শিখগুরু তেগ বাহাদুরের শিরচ্ছেদ করা হয়।








