নজরবন্দি ব্যুরো: আজ ১২ মে, ২০২৩। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে ১৩২ তম দিন (অধিবর্ষে ১৩৩)। বিভিন্ন ঘটনায় মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। জেনে নিন আজকের দিনে কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়। একনজরে দেখে নিন বিস্তারিত।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১১ মে, কি কি ঘটেছিল আজকের দিনে


জন্ম-
১৯২৪- নোবেলজয়ী ব্রিটিশ মহাকাশ বিজ্ঞানী অ্যান্টনি হিউসিস।
১৮৬৩- আজকের দিনে শিশুসাহিত্যের বিশিষ্ট লেখক ও সন্দেশ পত্রিকার সম্পাদক উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর জন্ম।
১৮২০- ‘লেডি উইথ দ্য ল্যাম্প’খ্যাত ফ্লোরেন্স নাইটিঙ্গেল।



মৃত্যু-
২০০১- ব্রাজিলীয় ফুটবলার ডিডি।
১৯৭১- লেখক সাদত আলী আখন্দ।
১৯৫৭- মার্কিন চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতা এরিক ভন স্ট্রোহেইম।
১৯৪১- কল্লোল পত্রিকার অন্যতম প্রতিষ্ঠাতা সম্পাদক দীনেশরঞ্জন দাশ।

ঘটনাবলী-
১৯৯৪- আজারাইজান প্রজাতন্ত্র এবং আর্মেনিয়ার মধ্যে যুদ্ধ বিরতি হয়।
১৯৬৫- বাংলাদেশে ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়ে যায়।
১৯৫৫- সিলেটের হরিপুরে প্রাকৃতিক গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়।
১৯৪৯- পশ্চিম বার্লিনের বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়ন আরোপিত অবরোধের অবসান ঘটে ।
১৯৪১- এডলফ হিটলার ইরাকের স্বাধীনতা সংগ্রামী রশীদ আলি গিলানির জন্য দুটি বোমারু বিমান প্রেরণ করেছিলেন।
১৯১৫- ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম ব্যক্তিত্ব রাসবিহারী বসু বৃটিশের চোখ ফাঁকি দিয়ে জাপানি একটি স্টিমারে করে ভারত ত্যাগ করেন।
১৮৭৭- ভারতীয় মুসলমানদের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডানের প্রতিষ্ঠা হয়।
১৬৬৬- মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সঙ্গে চুক্তি স্বাক্ষরের জন্য শিবাজি আগ্রায় আসেন।
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১২ মে, কি কি ঘটেছিল আজকের দিনে









