ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১২ জুন, জানেন আজকের দিনে কি কি ঘটেছিল?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আজ ১২ জুন, ২০২৩, বৃহস্পতিবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে ১৬৩ তম দিন (অধিবর্ষে ১৬৪)। বিভিন্ন ঘটনায় মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনো কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।

আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১১ জুন, জানুন আজকের দিনের নানা উল্লেখযোগ্য ঘটনা

জন্ম-

১৯৬৪- আজকের দিনে আমেরিকান অভিনেত্রী পাওলা মার্শালের জন্ম।
১৯৫৭- পাকিস্তানী ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ।
১৯২৪- মার্কিন যুক্তরাষ্ট্রের ৪১তম রাষ্ট্রপতি জর্জ এইচ. ডব্লিউ. বুশ।
১৮৬০- আইনজ্ঞ স্যার আশুতোষ চৌধুরী।
১১০৭- চীনের সম্রাট গাওজং।

ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১২ জুন, জানুন আজকের দিনের নানা উল্লেখযোগ্য ঘটনা
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১২ জুন, জানুন আজকের দিনের নানা উল্লেখযোগ্য ঘটনা

মৃত্যু-

২০০৩- মার্কিন অভিনেতা গ্রেগরি পেক।
১৯৮৬- কবি অমিয় চক্রবর্তী।
১৭৫৯- ইংরেজ কবি উইলিয়াম কলিন্স।

ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১২ জুন, জানুন আজকের দিনের নানা উল্লেখযোগ্য ঘটনা
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১২ জুন, জানুন আজকের দিনের নানা উল্লেখযোগ্য ঘটনা

ঘটনাবলী-

২০০৭- ফিলিস্তিনের নির্বাচিত প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ার গাজার বাসভবনে গ্রেনেড হামলা চলে।
২০০২- আন্তর্জাতিক শ্রমসংস্থার উদ্যোগে প্রথম বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয়।
১৯৯৮- পারমাণবিক পরীক্ষা চালানোর অপরাধে পাকিস্তান ও ভারতকে বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর ঋণদানে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
১৯৯৬- বাংলাদেশে সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
১৯৯১- রাশিয়া ফেডারেশনের প্রথম সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।
১৯৯০- বাংলাদেশের জাতীয় সংসদের সংবিধানের দশম সংশোধনী গৃহীত হয়।
১৯৮২- পারমানবিক অস্ত্রের বিরুদ্ধে নিউইয়র্কের হাজার হাজার লোক রাস্তায় বের হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
১৯৭৮- বাংলাদেশে প্রেসিডেন্ট পদে শপথগ্রহণ করেন জিয়াউর রহমান।
১৯৪৪- বিশ্বের প্রথম ধরনের ভি-১ ক্ষেপণাস্ত্র আনুষ্ঠানিকভাবে যুদ্ধে ব্যবহার করা হয়।
১৮৯৮- ফিলিপাইন স্বাধীনতা লাভ করে।
১৮৯৭- কবি ঈশানচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যা করেন।
১৮৩৭- উইলিয়াম কুক ও চার্লস হুইটস্টোন সর্বপ্রথম বৈদ্যুতিক টেলিগ্রাফ পেটেন্ট করেন।
১৬৬৫- নিউ আমস্টারডামের নাম বদলে নিউইয়র্ক রাখা হয়।

ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১২ জুন, জানুন আজকের দিনের নানা উল্লেখযোগ্য ঘটনা

ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১২ জুন, জানুন আজকের দিনের নানা উল্লেখযোগ্য ঘটনা
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১২ জুন, জানুন আজকের দিনের নানা উল্লেখযোগ্য ঘটনা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন