নজরবন্দি ব্যুরো: আজ ১১ জুলাই, ২০২৩, মঙ্গলবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে ১৯২ তম দিন (অধিবর্ষে ১৯২)। বছর শেষ হতে আরও ১৭৩ দিন বাকি। বিভিন্ন ঘটনায় মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনো কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১০ জুলাই, একনজরে আজকের দিনের নানা ঘটনাবলী
জন্ম –
১৯৮১- বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী পূর্ণিমা।
১৯৭২- আমেরিকান অভিনেতা, পরিচালক ও প্রযোজক মাইকেল রসেনবাউম।
১৯৬৩- আমেরিকান অভিনেত্রী লিসা রিনা।
১৯৫৬- ফরাসি অভিনেতা ও পরিচালক রবিন রেনুচি।
১৯৩৬- বাংলাদেশের প্রখ্যাত কবি ও সাহিত্যিক আল মাহমুদ।
১৯৩৩- বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিক্ষক গবেষক সুভাষ চৌধুরী।
১৯২৯- আইরিশ অভিনেতা ডেভিড কেলি।
১৮৯৭- বাঙালি শ্রমিক নেতা শিবনাথ বন্দ্যোপাধ্যায়।
১২৭৪- স্কটল্যান্ডের রাজা রবার্ট ব্রুস।

মৃত্যু –
২০১৩- জার্মান গণিতবিদ এগবেরট ব্রিস্কেরন।
২০০৩- আজকের দিনে প্রয়াত হন ভারতীয় লেখক, নাট্যকার ও অভিনেতা ভীষ্ম সাহনী।
১৯৮৫- বাংলা সাহিত্যের খ্যাতনামা বাঙালি কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়।
১৯৩৭- মার্কিন পিয়ানোবাদক ও সুরকার জর্জ গেরশ্বিন।
১৯০৫- মিশরীয় আইনজ্ঞ ও পণ্ডিত মোহাম্মদ আবদুহ।

ঘটনাবলী –
২০২১- ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকায় দীর্ঘ ২৮ বছর পর পুনরায় শিরোপা লাভ করে আর্জেন্টিনা।
২০০৬- ভারতের মুম্বই শহরে সিরিজ বোমা হামলায় ২০৯ জন নিহত হয়।
২০০০- নাইজেরিয়ায় গ্যাসোলিন পাইপ বিস্ফোরিত হয়ে ২০০ জন প্রাণ হারায়।
১৯৯৮- বিশ্বকাপ ফুটবলে ফ্রান্স চ্যাম্পিয়ন হয়।
১৯৯০- বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাসের খনি আবিষ্কৃত হয়।
১৯৮২- বিশ্বকাপ ফুটবলে পশ্চিম জার্মানিকে হারিয়ে ইতালি তৃতীয়বার জয় লাভ করে।
১৯৪১- মস্কোতে ইঙ্গ-রুশ চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯১৯- নেদারল্যান্ডে ৮ ঘণ্টা কর্মদিবস ও রবিবার ছুটি, আইন হিসেবে প্রতিষ্ঠিত হয়।
১৮২৩- ভারতের তৈরি প্রথম জাহাজ ডায়না কলকাতা বন্দর থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১১ জুলাই, একনজরে আজকের দিনের নানা ঘটনাবলী




