নজরবন্দি ব্যুরোঃ বুধবার নয়া দিল্লিতে ‘ইন্ডিয়া’ জোটের প্রথম সমন্বয়ে বৈঠক। আবার সেই একই দিনে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। এখন কী করবেন অভিষেক? তা নিয়ে কিন্তু বিস্তর জল্পনা চলছে রাজনৈতিক মহলে। অভিষেক কি ইডির দফতরে উপস্থিত থাকবেন নাকি দিল্লিতে যোগ দেবেন ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে? এটা কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন! তবে, তৃণমূলের তরফে সাফ বলা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তদন্তের মুখোমুখি হতে ভয় পান না এবং সেটাই নাকি প্রমাণ হয়ে যাবে আগামীকাল।
আরও পড়ুনঃ সাড়ে ৬ ঘন্টা ইডির জেরা সামলে বেরিয়ে কী বললেন নুসরত?
বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় এজেন্সি আবার তলব করেছে সিজিও কমপ্লেক্সে। এই খবর জানিয়েছেন খোদ ডায়মন্ড হারবারের সাংসদ নিজেই। অভিষেক নিজের এক্স (ট্যুইটারের বর্তমান নাম) হ্যান্ডেলে লেখেন, “ইন্ডিয়ার সমন্বয় কমিটির প্রথম বৈঠক ১৩ সেপ্টেম্বর দিল্লিতে, যে কমিটির আমিও একজন সদস্য। কিন্তু ইডি ওই দিনই আমাকে হাজিরা দেওয়ার জন্য নোটিস দিয়েছে! এই মাত্র সেই নোটিস পেলাম। ৫৬ ইঞ্চি ছাতির কাপুরুষতা ও অন্তঃসারশূন্যতা দেখে বিস্মিত না হয়ে পারছি না।”
FIRST meet of INDIA’s coordination comm is on 13th Sept in Delhi, where I’m a member. But, @dir_ed conveniently served me a notice just now to appear before thm on the VERY SAME DAY! One can’t help but marvel at the TIMIDITY & VACUOSNESS of the 56-inch chest model. #FearofINDIA
— Abhishek Banerjee (@abhishekaitc) September 10, 2023

মঙ্গলবার অভিষেকের পদক্ষেপ নিয়ে সাংবাদিক বৈঠক করেছে তৃণমূল। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী শশী পাঁজা এবং পার্থ ভৌমিক। সেখানেই পার্থ বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় তদন্তের মুখোমুখি হতে ভয় পান না৷ সেটা আগামীকাল আপনারা দেখে নেবেন। আসলে অভিষেকের শিরদাঁড়া সোজা, শুভেন্দুর মতো শিরদাঁড়া বিক্রি করেননি।’’

বুধে ইডির দফতরে হাজিরা নাকি INDIA জোটের বৈঠক? কী করবেন অভিষেক?
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করার পরেই নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘অভিষেককে সারাক্ষণ বিরক্ত করা হচ্ছে। অকারণ হেনস্থা করা হচ্ছে ওকে। কোনও প্রমাণ নেই। বারবার অভিষেককে নিম্ন আদালত, হাই কোর্ট, সুপ্রিম কোর্টে ছুটতে হচ্ছে বিচারের জন্য! কী হয়নি ওর বিরুদ্ধে?’’ এখন আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় কী পদক্ষেপ নেন সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।




