নজরবন্দি ব্যুরোঃ ফ্ল্যাট প্রতারণা মামলায় অভিযুক্ত তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহানকে মঙ্গলবার তলব করে ইডি। সময়ের আগেই আজ সিজিও কমপ্লেক্সে হাজির হন তিনি। আর তিনি ছাড়া পেলেন সন্ধ্যে ৫টা ১৫ মিনিটে। প্রায় সাড়ে ৬ ঘন্টা জেরা সামলে বেরিয়ে কী বললেন নুসরত জাহান?
আরও পড়ুনঃ বিদেশ যাবার আগে রাজ্য প্রশাসনে ব্যাপক রদবদল, বদলি ১১ জেলাশাসক


আজ সন্ধ্যেতে ইডি দফতর থেকে বেরোনোর সঙ্গে সঙ্গেই নুসরতকে ঘিরে ধরেন সাংবাদিকরা। তাঁকে জিজ্ঞেস করা হয় ইডি তাঁকে কী কী বিষয়ে জেরা করেছে। কিন্তু নুসরত সংবাদমাধ্যমকে ‘যা বলার সব ইডিকে বলেছি’ জবাব দিয়ে সটান গাড়িতে উঠে চলে যান।

সাড়ে ৬ ঘন্টা ইডির জেরা সামলে বেরিয়ে কী বললেন নুসরত?
নুসরত জাহানের বিরুদ্ধে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ আনেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। মূল অভিযোগ আসলে একটি সংস্থার বিরুদ্ধে। সেই সময় সংস্থার ডিরেক্টর ছিলেন নুসরত। সেই কারণেই তলব করা হয়। নুসরতের সঙ্গেই তলব করা হয় আর এক ডিরেক্টর রাকেশ সিংকে। সেই অনুযায়ী আজ সময়ের আগেই সিজিও কমপ্লেক্সে হাজির হন নুসরত।



এর আগেই একটি সাংবাদিক বৈঠক করে নুসরত জানিয়েছিলেন তিনি তদন্তে পূর্ণমাত্রায় সহযোগিতা করবেন। নুসরতের পাশাপাশি তলব করা হয়েছে আর এক অভিনেত্রী রূপলেখা মিত্রকে। তিনি যদিও এই মুহূর্তে ইডি হাজিরা এড়িয়েছেন। কারণ, তাঁর বক্তব্য, ইডি তাঁর কাছে যে বিগত ১০ বছরের আর্থিক লেনদেনের হিসাব চেয়েছে তা এত কম সময়ে তাঁর পক্ষে জোগাড় করা সম্ভব নয়।









