Long Hair: পুজোর ২ সপ্তাহ আগে দূর হবে সব সমস্যা, লম্বা ঘন কালো চুল পেতে কি করবেন জানুন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এক ঢাল ঘন কালো চুল আমরা সকলেই চাই। আপনার স্বাস্থ্যের অন্যতম মাপকাঠি আপনার চুল। সিঁথি ক্রমশ চওড়া হতে থাকলে বা অতিরিক্ত চুল পড়া শুরু হলে তা কিন্তু গুরুতর সমস্যার লক্ষণ। আপনার চুলের অবস্থা আর স্বাস্থ্য পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত, কারণ হরমোনের ভারসাম্য এবং শরীরে যথাযথ পুষ্টির জোগানের উপরে নির্ভর করে আপনার চুলের স্বাস্থ্য।

আরও পড়ুনঃ যৌন ইচ্ছে কমার কারণ ডিপ্রেশন? শীঘ্রই কাউন্সেলরের দ্বারস্থ হন, না হলে বিপন্ন হতে পারে জীবন

শরীরের কোন দিকটায় নজর দেওয়া দরকার সে ব্যাপারে আপনার চুল আপনাকে ছোট ছোট কিন্তু গুরুত্বপূর্ণ সংকেত পাঠাতে থাকে। সেই সব সংকেত চিনতে শেখা দরকার। চুলের জন্য দামী তেল, ভেষজ শ্যাম্পু, নামী সিরাম ব্যবহার করতেই পারেন। তবে এতে চুল বাইরে থেকে সুন্দর থাকবে। ভিতর থেকে মজবুত রেখে যদি স্বাস্থ্যকর চুল চান, তাহলে নজর দিতে হবে ডায়েটে। কারণ ডায়েট ঠিক না থাকলে হাজার যত্ন করলেও চুল ভাল থাকবে না।

পুজোর ২ সপ্তাহ আগে দূর হবে সব সমস্যা, লম্বা ঘন কালো চুল পেতে কি করবেন জানুন।
পুজোর ২ সপ্তাহ আগে দূর হবে সব সমস্যা, লম্বা ঘন কালো চুল পেতে কি করবেন জানুন।

চুলের জন্য ফ্যাটি অ্যাসিড, ভিটামিন সি, জিঙ্ক, আয়রন এবং অন্যান্য ভিটামিন দরকার। এতে চুল পড়া কমায়। নতুন চুল গজাতে সাহায্য করে। যে চুল আছে, তাতে চুল স্বাস্থ্যকর ও ঝলমলে থাকে। বেশি করে পালংশাক খান। এতে আছে ভিটামিন এ, ভিটামিন সি, আয়রন এবং ফোলেট। তাছাড়া পালংশাকের আয়রন চুলের স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়। এই উপাদান চুল পড়া বন্ধ করে।

পুজোর ২ সপ্তাহ আগে দূর হবে সব সমস্যা, লম্বা ঘন কালো চুল পেতে কি করবেন জানুন।

চুলের জন্য এগ প্রোটিন খুবই দরকার। কিন্তু ডিম শুধু হেয়ারপ্যাকে দিলেই হবে না। রাখতে হবে ডায়েটেও। ডিমের প্রোটিন ও বায়োটিন চুল পড়া কমিয়ে দেয়। কারণ চুলের মূল উপাদান যেহেতু কেরাটিন, তাই প্রোটিন খুবই দরকার। ডিমের পাশাপাশি ডায়েটে রাখুন জিঙ্ক ও সেলেনিয়াম।

পুজোর ২ সপ্তাহ আগে দূর হবে সব সমস্যা, লম্বা ঘন কালো চুল পেতে কি করবেন জানুন।
পুজোর ২ সপ্তাহ আগে দূর হবে সব সমস্যা, লম্বা ঘন কালো চুল পেতে কি করবেন জানুন।

বেরিতে আছে অ্যান্টিঅক্সিড্যান্ট ও ভিটামিন সি। এই উপাদানগুলি হেয়ার ফলিকলস মজবুত করে। ডায়েটে যে কোনও ধরনের বেরি থাকলে চুলের স্বাস্থ্যে তার প্রভাব পড়বেই। বেরির ভিটামিন সি নতুন চুল জন্মাতে সাহায্য করে। এর অ্যান্টিঅক্সিড্যান্ট ভঙ্গুর চুলের সমস্যা দূর করে।

পুজোর ২ সপ্তাহ আগে দূর হবে সব সমস্যা, লম্বা ঘন কালো চুল পেতে কি করবেন জানুন।

আমন্ডের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, জিঙ্ক, ভিটামিন ই, ভিটামিন বি-১, ভিটামিন বি৬, সেলেনিয়ামের মতো উপাদান চুলের জন্য উপকারী। এতে নতুন চুল জন্মাতে সাহায্য করে। গোড়া থেকে পুষ্টি যুগিয়ে চুল মজবুত ও উজ্জ্বল করে তোলে আমন্ড। এই বাদামের ম্যাগনেসিয়াম চুলের ঘনত্ব রক্ষা করে।

পুজোর ২ সপ্তাহ আগে দূর হবে সব সমস্যা, লম্বা ঘন কালো চুল পেতে কি করবেন জানুন।

পুজোর ২ সপ্তাহ আগে দূর হবে সব সমস্যা, লম্বা ঘন কালো চুল পেতে কি করবেন জানুন।

শিয়া সিডে আছে প্রোটিন, কপার ও ফসফরাস। এই উপাদানগুলি চুলের ঘন ভাবকে রক্ষা করে। মজবুত ও মোটা চুলের জন্য গুরুত্বপূর্ণ শিয়াদানার কেরাটিন। চুলের ভঙ্গুর ভাব কমিয়ে নতুন চুল জন্মাতে সাহায্য করে শিয়াদানার কপার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত