Destination Wedding: বিয়ে নিয়ে কি সাজেশন দিলেন প্রধানমন্ত্রী?

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: শুক্রবার উত্তরাখণ্ডের দেরাদুনে উত্তরাখণ্ড বিনিয়োগ সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে তাঁর প্রস্তাব, এই রাজ্যে অন্তত একটি ‘ডেস্টিনেশন ওয়েডিং’-এর ব্যবস্থা ও জায়গা থাকা উচিত। এ ব্যাপারে বাণিজ্য কর্তাদের এগিয়ে আসতে আবেদন জানান প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: ONION PRICE: চোখের জল মোছাতে এবার উদ্যোগী কেন্দ্র, কমবে পেঁয়াজের দাম?

Destination Wedding: বিয়ে নিয়ে কি সাজেশন দিলেন প্রধানমন্ত্রী?
Destination Wedding: বিয়ে নিয়ে কি সাজেশন দিলেন প্রধানমন্ত্রী?

সম্মেলনে তাঁর বক্তব্য, “যদি বছরে ৫ হাজার বিবাহ হয় তাহলে উত্তরাখণ্ডের পরিকাঠামো নিজে থেকেই উন্নত হয়ে যাবে।” তাঁর কথায়, দেশের ধনীদের বিদেশের কোনও জায়গাকেই বিবাহ অনুষ্ঠানের গন্তব্য হিসাবে বেছে নিতে দেখা যাচ্ছে। এমন কেন? বিবাহ অনুষ্ঠানের গন্তব্য হোক উত্তরাখণ্ড।

Destination Wedding: বিয়ে নিয়ে কি সাজেশন দিলেন প্রধানমন্ত্রী?

১০৭ তম ‘মন কি বাত’ অনুষ্ঠানে তরুণ-তরুণীদের দেশের মাটিতে বিয়ে করার পরামর্শ দেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী সেদিন বলেছিলেন, বিদেশে ‘ডেস্টিনেশন ওয়েডিং’-এর অর্থ দেশের টাকা বাইরে চলে যাওয়া। তা রুখতে ভারতের মধ্যেই এই বিবাহের অনুষ্ঠান উদযাপন হোক। ভাষণে দেশের শক্তি ও ক্ষমতার উপর জোরও দেন মোদী।

Destination Wedding: বিয়ে নিয়ে কি সাজেশন দিলেন প্রধানমন্ত্রী?

Destination Wedding: বিয়ে নিয়ে কি সাজেশন দিলেন প্রধানমন্ত্রী?

তাঁর কথায়, “মেক ইন ইন্ডিয়ার মত এবার দেশে ওয়েড ইন ইন্ডিয়ার ঝড় উঠুক। আজকাল কিছু পরিবারের মধ্যে একটি নতুন রেওয়াজ দেখা যায় যে বাইরে গিয়ে বিয়ে করার। এটা কি খুব দরকারি? আমরা যদি এই ধরনের অনুষ্ঠান দেশের মাটিতে আয়োজন করি তা হলে দেশেও ব্যবস্থাগুলি উন্নত হতে থাকবে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর