Lionel Messi: ম্যাচ জয়ের পর কী বললেন মেসি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিশ্বকাপের শেষ ষোলোয় অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। লিওনেল মেসি করেছে ১ গোল। এ ছাড়া আর্জেন্টিনার হয়ে আরেকটি গোল করলেন জুলিয়ান আলভারেজ। তার গোলেই অস্ট্রেলিয়ার রক্ষণ ভাঙে আর্জেন্টিনা।

আরও পড়ুনঃ সমস্ত উদ্বেগ কাটিয়ে স্বয়ং কিংবদন্তি জানিয়ে দিলেন তিনি ঠিক আছেন

9 3

আর মেসির জীবনে এটা ছিল ১০০০ তম ম্যাচ। ফলে এই জয় তাঁর কাছে অন্য মাত্রা দিয়েছে। আর এই সব নিয়ে মুখ খুললেন তারকা। অস্ট্রেলিয়াকে হারিয়ে এলএম টেন অনেকটাই চিন্তামুক্ত। তাই তিনি মাইকের সামনে বললেন,

ম্যাচ জয়ের পর কী বললেন মেসি

“আমরা লক্ষ্যের আরও কাছে পৌঁছে গেলাম। জানতাম ম্যাচটা কঠিন হবে। আসলে বিশ্বকাপে দু’টি ম্যাচের মধ্যে মাত্র দু’দিন করে সময় পাচ্ছি। বিশ্রাম নেওয়ার জন্য একেবারেই সময় থাকছে না। তাই বুঝতেই পারছিলাম ম্যাচটা কঠিন হতে চলেছে।”

ম্যাচ জয়ের পর কী বললেন মেসি

ম্যাচ জয়ের পর কী বললেন মেসি
ম্যাচ জয়ের পর কী বললেন মেসি

অজিদের বিরুদ্ধে নামার আগে আর্জেন্টিনা কোচ স্কলোনিও ক্রীড়াসূচি নিয়ে বিরক্তিপ্রকাশ করেছিলেন। মেসির মুখেও এদিন তেমন বিরক্তির সুরই শোনা গেল। তিনি আরও বলেন, “আরও একটা লক্ষ্য আমরা ছুঁয়ে ফেললাম। আমাদের মূল গন্তব্যের আরও খানিকটা কাছে পৌঁছে গিয়েছি।”

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন