নিজের ছবির প্রচারে এসে আর জি কর নিয়ে কী বললেন বিদ্যা বালান

পশ্চিমবঙ্গ এমন এক জায়গা, যেখানে শুধুমাত্র দেখানোর জন্যই মহিলাদের সম্মান করা হয় না। এখানকার মানুষ সত্য়িই নারীদের সম্মান করে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সোমবার কলকাতায় ‘ভুলভুলাইয়া ৩’-এর প্রচারে এসেছিলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। অনেক কথা তিনি বাংলাতেও বলছিলেন। যেমন সাংবাদিক সম্মলনে কার্ত্তিক আরিয়ানকে সঙ্গে নিয়ে প্রথমেই বললেন ‘চলুন শুরু করি’। কলকাতার সঙ্গে বহু দিনের যোগাযোগ বিদ্যার। ২০০৩ সালে গৌতম হালদারের ‘ভাল থেকো’ ছবিতে অভিনয় করেছিলেন। বাংলাটাও ভালই বলেন তিনি। সুজয় ঘোষের ‘কহানি’-র শুটিং-এর জন্য দীর্ঘ দিন কলকাতায় ছিলেন তিনি।

তবে সোমবার ‘ভুলভুলাইয়া ৩’ ছবির প্রচারে কলকাতায় এসে তিলোত্তমা কাণ্ড নিয়ে মুখ খুললেন। বিদ্য়ার কণ্ঠে যেন হতাশার সুর। বিদ্যা জানালেন, ”আমি সত্যিই খুব অবাক। কলকাতা এমন এক শহর, এই পশ্চিমবঙ্গ এমন এক জায়গা, যেখানে শুধুমাত্র দেখানোর জন্যই মহিলাদের সম্মান করা হয় না। এখানকার মানুষ সত্য়িই নারীদের সম্মান করে”।

এখানে না থেমে তিনি বলেন, “ দুঃখ পেয়েছিলাম। আমার কেরিয়ারের শুরু থেকে এই শহর জড়িয়ে রয়েছে। কলকাতা প্রতিবাদের শহর। মায়ের শহরে এই রকম একটা ঘটনা কী ভাবে হয়ে গেল বুঝতে পারলাম না”। ‘ভুলভুলাইয়া ৩’ ছবির গানে তাঁর ও মাধুরী দীক্ষিতের যুগলবন্দি ইতিমধ্যেই সাড়া ফেলেছে। বিদ্যা বলেন, “মাধুরী ম্যাম-এর সঙ্গে নাচতে হবে বলে শুরু থেকেই ভয়ে ছিলাম। কিন্তু পরে বিষয়টা বেশ ভালই হয়।”

২০০৭-এর ছবি ‘ভুলভুলাইয়া’-তে বিদ্যা অভিনীত ‘মঞ্জুলিকা’কে আজও দর্শক মনে রেখেছে। প্রেতের চরিত্র পর্দায় ফুটিয়ে তুলে প্রশংসা পেয়েছিলেন। শুক্রবার মুক্তি পেতে চলেছে বিদ্যা বালান ও কার্তিক আরিয়ানের দিওয়ালি রিলিজ ‘ভুলভুলাইয়া ৩’। প্রায় ১৭ বছর পর ফের ‘মঞ্জুলিকা’র চরিত্রে দেখা যাবে বিদ্যা বালানকে। সোমবার সেই ছবির প্রচারে শহরে পা রাখেন অভিনেত্রী। সঙ্গে ছবির নায়ক কার্তিক আরিয়ান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর