Tollywood: ‘রোজ যা দেখি, তা সিনেমা নয়! সিনেমা মানে……’ ইন্ডাস্ট্রি নিয়ে জিৎ কি বললেন?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ টলিউডের অন্যতম সেরা নায়কদের মধ্যে একজন জিৎ। এই সুপারস্টারের ছবি মুক্তি পাওয়া মাত্রই ঝড় ওঠে সর্বত্র। তবে অন্য নায়কদের থেকে তিনি কিছুটা আলাদা তিনি। যেখানে টলিউডের অন্য সমস্ত নায়করা ছকভাঙা ছবিতে নিজেদের মেলে ধরেছেন। সেখানে অভিনেতার ঝুলিতে সেরকম ছবি খুব কম।

আরও পড়ুনঃ “তারকাদের জন্য সব কিছুইতেই ছাড়!” দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে এসে নিয়মভঙ্গ করলেন দেব

জিতের কাছে মূল হল বাণিজ্যিক ছবি। কারন তার কাছে সিনেমা বলতে এটাকেই বোঝায়। যা মানুষকে স্বপ্নের জগতে নিয়ে যায়। কারন আমরা বাস্তবে যা দেখি তা যদি সিনেমাতেও দেখি তাহলে সিনেমা দেখার মানে কি! এমনটাই মনে করেন সুপারস্টার দেব। সম্প্রতি তার বলা এক সাক্ষাৎকার সামনে আসে।

images 1 3

সেই সাক্ষাৎকারে অভিনেতাকে বলতে শোনা যায় ‘রোজ যা দেখি, তা সিনেমা নয়। সিনেমা মানে এক বিশেষ আকর্ষণ, বিশেষ উত্তেজনা। জীবনের থেকে বড় কিছু। যা তোমাকে এক স্বপ্নের জগতে নিয়ে যাবে। আমার কাছে এটাই সিনেমা। বাণিজ্যিক ছবি ছাড়া ইন্ডাস্ট্রি দাঁড়াতে পারে না। অনেকেই হয়তো এই কথাটা বলে থাকেন, কিন্তু কাজের ক্ষেত্রে তা আলাদা হয়ে যায়।’

‘রোজ যা দেখি, তা সিনেমা নয়! সিনেমা মানে……’ মুখ খুললেন অভিনেতা 

86454300

অন্যদিকে যেখানে অভিনেতারা একের পর এক ছবি করে যাচ্ছে লাগাতার। সেখানে জিত বছরে মাত্র একটি ছবি নিয়েই সন্তুষ্ট। এমনকি তিনি অন্য তারকাদের মত রাজনীতিতেও যোগ দিতে নারাজ। তাকে বারবার রাজনীতিতে যোগ দেওয়ার কথা বলা হলেও তিনি এড়িয়ে যান। তিনি সোজাসুজি জবাব দেন ‘যে কাজটা পারি না সে কাজটা করার চেষ্টাও করি না। কাল যদি আমায় বলা হয় বিরাট কোহলির সঙ্গে ক্রিকেট খেলতে, আমি নিশ্চয়ই পারবো না।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর