নজরবন্দি ব্যুরো: সাগরদিঘি মডেলে বড় ধাক্কা! সোমবার তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে গিয়েছেন বায়রন। কংগ্রেসে থেকে সাধারণ মানুষের জন্য কিছু করতে পারছিলেন না বলেই এই দলবদল, দাবি বায়রন বিশ্বাসের।
আরও পড়ুন: পুর দফতরকে ইডির নোটিশ, জাল বিস্তার করছে ইডি
কিন্তু এপ্রসঙ্গে রাজনৈতিক মহলের একাংশের দাবি, পঞ্চায়েত নির্বাচনের আগে এই দলবদল নিঃসন্দেহেই কংগ্রেসের কাছে বড় ধাক্কা! নির্বাচনের আগেই বড় চাল চালল তৃণমূল। আর এই দলবদলের ফলে একটা প্রশ্ন রাজ্যের রাজনীতির অলিন্দে ঘোরাফেরা করতে শুরু করেছে।

আর তাহল কং ও বামদের আগামী পঞ্চায়েত নির্বাচনে জোটের ভবিষ্যৎ নিয়ে। বায়রনের দলবদল নিয়ে মন্তব্য করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তিনি বলেন, “বুঝিনি এ রকম হবে। আমাকে টেলিফোন করে কেউ জানিয়েছেন। তবে যা হল, তা ভাল হল না। বিধায়ক হওয়ার পরও উনার মধ্যে জড়তার ভাব ছিল। এ জন্যই হয়তো ছিল। খুবই দুর্ভাগ্যজনক ঘটনা।”
বায়রনের তৃণমূলে যোগদান, জোট নিয়ে কী বললেন বিমান বসু?

বিমান বাবু আরও বলেন, “ওকে তো বিধানসভাতেও খুব একটা যেতে দেখিনি। শপথ নিয়েছিল। তিন মাসের মধ্যে কী কাজ করবে! যা হল ভাল না।” তবে বায়রন তৃণমূলে চলে যাওয়ায় তাঁদের জোট ভেঙে গেল এ রকম মনে করেন না বর্ষীয়ান এই বাম নেতা। তিনি সাফ জানিয়েছেন, একটা দুর্ঘটনা ঘটে গেলেই সব রাজনৈতিক বিশ্লেষণের পরিবর্তন হয়ে যায় না।




