রাজ্যের অন্তর্বর্তী বাজেটে ঘোষিত ‘যুবসাথী’ প্রকল্প ১ এপ্রিল থেকে চালু হচ্ছে। ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবক-যুবতীরা মাসে ১৫০০ টাকা করে ভাতা পাবেন, সর্বাধিক পাঁচ বছর পর্যন্ত। আবেদন শুরু হয়ে গেছে—রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে ক্যাম্প চলছে ১৫ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। অনলাইনে আবেদনও করা যাবে নির্দিষ্ট ওয়েবসাইটে।
কারা পাবেন এই ভাতা?
-
বয়স: ২১–৪০ বছর
-
অবস্থা: বেকার
-
নারী ও পুরুষ—উভয়েই আবেদন করতে পারবেন
-
চাকরি পেলেই ভাতা বন্ধ হবে
-
সর্বাধিক ৫ বছর পর্যন্ত মাসিক ১৫০০ টাকা
কোথায় ও কীভাবে আবেদন?
-
ক্যাম্প: ১৫–২৬ ফেব্রুয়ারি, রাজ্যের সব ২৯৪টি বিধানসভা এলাকায়
-
অনলাইন: ১৫ ফেব্রুয়ারি থেকে www.wbsportsandyouth.gov.in ওয়েবসাইটে আবেদনপত্র পাওয়া যাবে
কী কী নথি লাগবে?
-
নিজের মোবাইল নম্বর
-
আধার কার্ড
-
মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড
-
শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
-
ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ
-
সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি
কারা এই সুবিধা পাবেন না?
-
সরকারি বা বেসরকারি চাকরিতে কর্মরত ব্যক্তি
-
রাজ্যের অন্য সামাজিক সুরক্ষা প্রকল্পের উপভোক্তা
-
যেমন: লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক ভাতা প্রাপকরা এই প্রকল্পের আওতায় নন
-
রাজ্য সরকারের দাবি, কর্মসংস্থান না পাওয়া তরুণদের আর্থিক সুরাহা দিতেই এই উদ্যোগ। নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করলে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভাতা পৌঁছে যাবে।











