Weather Updates: ভাসচ্ছে উত্তরবঙ্গ, অধীর অপেক্ষায় দক্ষিণবঙ্গ, বর্ষা নিয়ে একি পূর্বাভাস দিল হাওয়া অফিস?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আর কতো দিন/রাত বর্ষা ছাড়া কাটাবে দক্ষিণবঙ্গবাসী? স্পষ্ট উত্তর নেই এখনও। আষাঢ় মাসেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গকে দেখা দিচ্ছেনা বর্ষা। আবহাওয়া দফতর জানাচ্ছে, আরও দু-একদিন অপেক্ষা করতে হবে। শুক্রবার সকাল থেকেই কলকাতার আকাশে মেঘের আনাগোনা। হাওয়া অফিসের পূর্বাভাস, বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে মহানগরে।

আরও পড়ুনঃ মমতা সরকারের সাফল্য তুলে ধরা হবে আমেরিকায়, উদ্যোগ নিচ্ছে নবান্ন

আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ থাকবে।গুমোট গরমে নাজেহাল শহরবাসী। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৮৩ শতাংশ। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৬৬ শতাংশ। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও প্রাক বর্ষার বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবে দক্ষিণবঙ্গ জুড়ে। তবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

ভাসচ্ছে উত্তরবঙ্গ, অধীর অপেক্ষায় দক্ষিণবঙ্গ, বর্ষা নিয়ে একি পূর্বাভাস দিল হাওয়া অফিস?
ভাসচ্ছে উত্তরবঙ্গ, অধীর অপেক্ষায় দক্ষিণবঙ্গ, বর্ষা নিয়ে একি পূর্বাভাস দিল হাওয়া অফিস?

উত্তরবঙ্গ ভেসে যাচ্ছে। এদিকে দক্ষিণে বৃষ্টির ছিটেফোঁটা নেই। উত্তরবঙ্গে সময়ের অনেক আগেই বর্ষা ঢুকে গেছে, কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা অধরাই। যার অপেক্ষায় এখনও চাতক গাঙ্গেয় পশ্চিমবঙ্গ। ১১ জুন বর্ষা ঢোকার কথা থাকলেও এখনও তার মুখ দেখল না দক্ষিণবঙ্গ। মাঝে দু’দিন বৃষ্টি হলেও ফের ভ্যাপসা গরমে নাকাল হতে হচ্ছে। বাতাসে আর্দ্রতাও বেশি।

ভাসচ্ছে উত্তরবঙ্গ, অধীর অপেক্ষায় দক্ষিণবঙ্গ, বর্ষা নিয়ে একি পূর্বাভাস দিল হাওয়া অফিস?

আলিপুর হাওয়া অফিস (Weather) জানাচ্ছে, পূর্ব-পশ্চিম অক্ষরেখা আর তার টানে শক্তিশালী দক্ষিণ-পশ্চিম বাতাসে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর জেরে উত্তর ছেড়ে দক্ষিণের পথে গতি কমেছে মৌসুমী বায়ুর। তাই মৌসম ভবনের নির্ধারিত ছ’দিনের সময় পেরিয়ে গেলেও বর্ষার দেখা নেই দক্ষিণবঙ্গে। তবে রবিবার নাগাদ গাঙ্গেয় বঙ্গে বর্ষা ঢুকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

ভাসচ্ছে উত্তরবঙ্গ, অধীর অপেক্ষায় দক্ষিণবঙ্গ, বর্ষা নিয়ে একি পূর্বাভাস দিল হাওয়া অফিস?

ভাসচ্ছে উত্তরবঙ্গ, অধীর অপেক্ষায় দক্ষিণবঙ্গ, বর্ষা নিয়ে একি পূর্বাভাস দিল হাওয়া অফিস?

ইতিমধ্যেই বিহার এবং ওড়িশাতে ঢুকে পড়েছে মৌসুমী বায়ু। আগামী দু’দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড, বিহার এবং ওড়িশার বাকি অংশ এবং উত্তরপ্রদেশে ঢুকে পড়বে বর্ষা। এদিকে পাহাড়ে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় প্রবল বৃষ্টির আশঙ্কা। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতেও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর