Mamata Banerjee: মমতা সরকারের সাফল্য তুলে ধরা হবে আমেরিকায়, উদ্যোগ নিচ্ছে নবান্ন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আমেরিকা প্রবাসী বাঙালিদের সামনে তুলে ধরা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের সাফল্যের খতিয়ান। জানা গিয়েছে, আগামী ১ থেকে ৩ জুলাই আমেরিকার লাস ভেগাসে উত্তর আমেরিকা বাঙালি সম্মেলন অনুষ্ঠিত হবে। তার জন্য কয়েক লাখ টাকা খরচ করে মার্কিন মুলুকে (USA) বিশেষ প্রদর্শনীর আয়োজন করছে রাজ্য সরকার। সেখনে দেখানো হবে চলচ্চিত্রও।

আরও পড়ুনঃ ফের দ্রুত গতিতে বাড়ছে করোনা, এক নজরে দেখে নিন দেশ ও রাজ্যের পরিস্থিতি

সেখানে বিভিন্ন ধরনের প্রদর্শনীতে অংশ নেবে রাজ্য সরকার। রাজ্য তথ্য ও সংস্কৃতি দফতর সূত্রে জানা গিয়েছে, সেখানে আমন্ত্রণ করা হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। তবে তিনি যাবেন কিনা তা এখনও জানা যায়নি। সেই অনুষ্ঠানে বিভিন্ন দিক থেকে বাংলার উন্নয়নের খতিয়ান তুলে ধরা হবে। বাংলার ঐতিহ্য বজায় রাখতে হারিয়ে যাওয়া বহু বাংলা ছবিও দেখানো হবে সেখানে।

মমতা সরকারের সাফল্য তুলে ধরা হবে আমেরিকায়, উদ্যোগ নিচ্ছে নবান্ন
মমতা সরকারের সাফল্য তুলে ধরা হবে আমেরিকায়, উদ্যোগ নিচ্ছে নবান্ন

নবান্ন সূত্রের খবর, আগামী ১ থেকে ৩ জুলাই আমেরিকার লাস ভেগাসে (Las Vegas) অনুষ্ঠিত হবে উত্তর আমেরিকা বাঙালি সম্মেলন (North American Bengali Conference)। সেখানে বিভিন্ন ধরনের প্রদর্শনীর আয়োজন করা হবে। তাতে অংশ নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)। সেই অনুষ্ঠানে শিল্প ও অর্থনীতি ক্ষেত্রে বাংলার অগ্রগতি এবং সামাজিক প্রকল্প রূপায়ণে রাজ্যের সাফল্যের কাহিনি তুলে ধরা হবে।

বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যেতে বর্তমান সরকার যে সব পদক্ষেপ করেছে, তারও ঝলক দেখতে পাওয়া যাবে। বাংলার ঐতিহ্যবাহী দুর্গাপুজো ও রেড রোড কার্নিভালের ভিডিয়ো ক্লিপ দেখানো হবে প্রদর্শনীতে। কলকাতার দুর্গাপুজোর (Durga Puja) মুকুটে যুক্ত হয়েছে ইউনেস্কোর (UNESCO) স্বীকৃতির পালক। সেই বিষয়টিকে উত্তর আমেরিকা বাঙালি সম্মেলনে ‘শোকেস’ করতে চায় নবান্ন।

পুরোনো দিনের বহু বাংলা ছবির ফিল্ম নষ্ট হয়ে যাওয়ায় সেগুলি কার্যত অবলুপ্ত হতে বসেছিল। সেই সব ফিল্ম পুনরুদ্ধার করে ডিজিটাল সংরক্ষণের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। হারিয়ে যেতে বসা ওই সব বাংলা ছবিও দেখানো হবে অনাবাসী ভারতীয়দের সম্মেলনে।

মমতা সরকারের সাফল্য তুলে ধরা হবে আমেরিকায়, উদ্যোগ নিচ্ছে নবান্ন

মমতা সরকারের সাফল্য তুলে ধরা হবে আমেরিকায়, উদ্যোগ নিচ্ছে নবান্ন

রাজ্য তথ্য ও সস্কৃতি দপ্তরের এক শীর্ষকর্তার বক্তব্য, ‘নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্সে কয়েক হাজার মানুষ মিলিত হবেন। মার্কিন মুলুকে বসবাসকারী অনাবাসী বাঙালিরা ছাড়াও বহু বিদেশি অতিথি সেখানে উপস্থিত থাকবেন। সব মিলিয়ে সেটা একটা বিশ্ব সম্মেলনের আকার নেবে। রাজ্যের ভাবমূর্তি উজ্জ্বল করতে তাই এই মঞ্চকে কাজে লাগাতে চাইছে রাজ্য সরকার।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত