Covid update: ফের দ্রুত গতিতে বাড়ছে করোনা, এক নজরে দেখে নিন দেশ ও রাজ্যের পরিস্থিতি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভারতে করোনার কেস ফের দ্রুত গতিতে বাড়ছে । গত ২৪ ঘণ্টায় দেশে ১২ হাজারের বেশি মামলা নথিভুক্ত হয়েছে। যা একদিন আগের চেয়ে প্রায় চার হাজার বেশি। মোট ১২,২১৩ টি নতুন করোনভাইরাস কেস রিপোর্ট করা হয়েছে। এরপর সক্রিয় মামলার সংখ্যা ৫৮ হাজার ছাড়িয়েছে।

আরও পড়ুনঃ বিহারের উপমুখ্যমন্ত্রীর বাড়িতে হামলা, অগ্নিপথে অগ্নিগর্ভ বিহার

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১১ জন রোগীর মৃত্যুও রেকর্ড করা হয়েছে। শুক্রবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মহারাষ্ট্রেই আক্রান্ত ৪ হাজারের বেশি। উদ্ধব প্রশাসনকে চিন্তায় রাখছে ৫-৬টি জেলা।

4 10

রাজধানী দিল্লির অবস্থাও তথৈবচ। রাজধানীতে গত ১০ দিনে ৭ হাজারের বেশি মানুষ এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে দেশে করোনার অ্যাকটিভ কেস ৬৩ হাজার ৬৩ জন। যা গতকালের থেকে ৪ হাজার ৮৪৮ জন বেশি। দেশে অ্যাকটিভ কেসের ০.১৫ শতাংশে পৌঁছে গিয়েছে। দৈনিক পজিটিভিটি রেট বাড়তে বাড়তে পৌঁছে গিয়েছে আড়াই শতাংশের কাছাকাছি।

ফের দ্রুত গতিতে বাড়ছে করোনা, এক নজরে দেখে নিন দেশ ও রাজ্যের পরিস্থিতি
ফের দ্রুত গতিতে বাড়ছে করোনা, এক নজরে দেখে নিন দেশ ও রাজ্যের পরিস্থিতি

অপর দিকে দেশের মত বাংলাতেও সংক্রমণ বৃদ্ধির ভ্রুকুটি। পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২৩০ জন। যা আগের দিন ছিল ১৩৫। অর্থাৎ ২৪ ঘন্টার ব্যবধানে বাংলার আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়েছে। এই বৃদ্ধি শতাংশের নিরিখে প্রায় ৭০ শতাংশ।

ফের দ্রুত গতিতে বাড়ছে করোনা, এক নজরে দেখে নিন দেশ ও রাজ্যের পরিস্থিতি

ফের দ্রুত গতিতে বাড়ছে করোনা, এক নজরে দেখে নিন দেশ ও রাজ্যের পরিস্থিতি

রাজ্যে নতুন করে করোনা আক্রান্তদের শীর্ষে রয়েছে কলকাতা। তিলোত্তমায় গত ২৪ ঘন্টায় নতুন করে কোভিডে সংক্রমিত হয়েছেন ১০৫ জন। এরপরই স্থান উত্তর ২৪ পরগনার। এই জেলায় একদিনে আক্রান্তের সংখ্যা ৬৮ জন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন