মঙ্গলবার থেকে খুলছে বেসরকারি স্কুলও, বিধি মেনেই শুরু পঠনপাঠন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ১৬ নভেম্বর মঙ্গলবার থেকে সরকারি স্কুলের সঙ্গে রাজ্যে খুলছে বেসরকারি স্কুলও। স্কুল গুলিতে শিফট ভাগ করে ক্লাসের সাথেই চলবে কিছু স্কুলে অনলাইন-অফলাইন ক্লাসও। সমস্ত কিছু নিয়ম মেনেই প্রবেশ করতে পারবে স্কুল-কলেজের পড়ুয়ারা। স্কল খোলার আগেই স্যানিটাইজ হবে পুর স্কুলের ভেতর ও বাইরে।

আরও পড়ুনঃ Kangana Ranaut: স্বাধীনতা প্রসঙ্গে বিতর্কে কঙ্গনা, দেশদ্রোহিতার অভিযোগে এফআইআর টিটাগড় থানায়

মডার্ন হাই, গোখেল মেমোরিয়াল ফর গার্লস, ভারতীয় বিদ্যাভবনের মতো বেসরকারি স্কুলে মঙ্গলবার থেকে, অফলাইন ক্লাস শুরু হচ্ছে না। ক্যালকাটা গার্লস স্কুল, ডন বস্কো পার্ক সার্কাস, ফিউচার ফাউন্ডেশন স্কুল, ডিপিএস রুবি পার্কের মতো কিছু স্কুলে শুধুমাত্র নবম ও একাদশের অফলাইন ক্লাস শুরু হচ্ছে।  শুধু দশম শ্রেণির ক্লাস শুরু হচ্ছে সাউথ পয়েন্ট স্কুলে। লা মার্টিনিয়ার, বালিগঞ্জ শিক্ষা সদনের মতো স্কুলে শুরু হচ্ছে নবম, দশম, একাদশ ও দ্বাদশের ক্লাস। আবার কোনও স্কুল একইসঙ্গে অফলাইন এবং অনলাইন ক্লাসের ব্যবস্থা রাখছে।

মঙ্গলবার থেকে খুলছে বেসরকারি স্কুলও, বিধি মেনেই শুরু পঠনপাঠন
মঙ্গলবার থেকে খুলছে বেসরকারি স্কুলও, বিধি মেনেই শুরু পঠনপাঠন

শিক্ষা দফতর সূত্র খবর, মঙ্গলবার খেরে সরকারি বা বেসরকারি স্কুলে দু’টি ভাগে হবে ক্লাস। নবম ও একাদশের ক্লাস শুরু হবে সকাল ১০টায়। দশম ও দ্বাদশের ক্লাস সকাল ১১টায়।  ক্লাস শুরুর আধঘণ্টা আগে স্কুলে আসতে হবে পড়ুয়াদের।  এর পাশাপাশি বলা হয়েছে, আপাতত খেলাধূলা সাংস্কৃতিক অনুষ্ঠানে লাগাম। শিক্ষকদের উপস্থিতিতে ক্লাসে প্রার্থনা। হস্টেলে পড়ুয়াদের মধ্যে আপতকালীন পার্টিশন। আইসোলেশন রুম।

মঙ্গলবার থেকে খুলছে বেসরকারি স্কুলও, স্কুল-কলেজ বা বিশ্ববিদ্যালয়ে এখন পড়ুয়ারা আংটি, বালা, হার-সহ কোনও গয়না পরতে পারবেন না।

মঙ্গলবার থেকে খুলছে বেসরকারি স্কুলও, বিধি মেনেই শুরু পঠনপাঠন
মঙ্গলবার থেকে খুলছে বেসরকারি স্কুলও, বিধি মেনেই শুরু পঠনপাঠন

স্কুল-কলেজ বা বিশ্ববিদ্যালয়ের কোনও পড়ুয়াই আংটি, বালা, হার-সহ কোনও গয়না পরতে পারবেন না।  প্রত্যেককে নিজের জলের বোতল আনতে হবে। টিফিন ভাগাভাগি করে খাওয়া যাবে না। খাওয়া যাবে না জাঙ্ক ফুডও। রোজকার ক্লাসের রুটিন বেঁধে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদও। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোম থেকে শনি, প্রতিদিনই ক্লাস হবে। সশরীরে ক্লাসের পাশাপাশি, একাদশ ও দ্বাদশ শ্রেণির প্র্যাকটিক্যাল পরীক্ষা স্কুল নিতে পারবে ১৬ নভেম্বর থেকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত