Kangana Ranaut: স্বাধীনতা প্রসঙ্গে বিতর্কে কঙ্গনা, দেশদ্রোহিতার অভিযোগে এফআইআর টিটাগড় থানায়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দিনকয়েক আগেই পদ্মশ্রী সম্মানে সম্মানিত হয়েছিলেন কঙ্গনা রানাউত এরপরেই এক বিশেষ সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন, “১৯৪৭ সালে ভারতকে স্বাধীনতা নয়, ভিক্ষা দেওয়া হয়েছিল। আসল স্বাধীনতা এসেছে ২০১৪ সালে।” অর্থাৎ, ২০১৪ সালে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীর আসনে বসার পরই নাকি আসল স্বাধীনতা পেয়েছে ভারত। যা নিয়ে বর্তমানে দেখা দিয়েছে একাধিক বিতর্ক। তাঁর সমালোচনা করতে শুরু করেছেন বরুণ গান্ধী থেকে শুরু করে আরও অনেকে।

আরও পড়ুনঃ তৃণমূলের নতুন রাজ্যসভার সদস্য হচ্ছেন লুইজিনহো ফেলেরিও

বলা বাহুল্য কঙ্গনার এই মন্তব্যের পর থেকেই গোটা দেশে উথেছে নিন্দার ঝড়। নেটিজেনদের অনেকের কাছেই বিরাগভাজন হয়েছেন তিনি। এমনকি অভিনেত্রীর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিজেপি নেতা প্রবীণ শঙ্কর কাপুর। একই রকম ভাবে  কঙ্গনা কে কটাক্ষ করতে ছাড়েনি ঘাসফুল শিবির। তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী নিজের এক ফেসবুক পোস্টে কঙ্গনা কে নিশানা করে লেখেন , তাঁকেও নাকি পদ্মশ্রী দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু যে সম্মান কঙ্গনাকে দেওয়া হয়, তা তিনি কখনই গ্রহন করবেন না।

এসবের মধ্যেই এবার কঙ্গনার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ নিয়ে  টিটাগড় থানায় এফআইআর দায়ের করেন খ্যাতনামা আইনজীবী কৌস্তভ বাগচী। তিনি বলেন, কঙ্গনা দেশের সংবিধান অবমাননা করেছেন। শুধু তাই নয়, দেশের স্বাধীনতা সংগ্রামীদের পরিশ্রম কে ও অপমান করেছেন। যা কিছুতেই মেনে নেওয়া সম্ভব না কারুর পক্ষে।

স্বাধীনতা প্রসঙ্গে বিতর্কে কঙ্গনা, অভিনেত্রীর নামে এফআইআর টিটাগড় থানায়

স্বাধীনতা প্রসঙ্গে বিতর্কে কঙ্গনা, দেশদ্রোহিতার অভিযোগে এফআইআর টিটাগড় থানায়
স্বাধীনতা প্রসঙ্গে বিতর্কে কঙ্গনা, দেশদ্রোহিতার অভিযোগে এফআইআর টিটাগড় থানায়

তাই এই অভিনেত্রীর বিরুদ্ধে ১২৪এ, ১৫৩এ, ১৫৩বি, ২৯৫বি, ৫০৪ ও ৫০৫ ধারায় টিটাগড় থানায় মামলা দাখিল করেন। এক কথায় জাতীয় পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রীর এমন মন্তব্য কিছুতেই মেনে নিতে পারছে না দেশের বুদ্ধিজীবী মহল।

স্বাধীনতা প্রসঙ্গে বিতর্কে কঙ্গনা, দেশদ্রোহিতার অভিযোগে এফআইআর টিটাগড় থানায়

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত