নজরবন্দি ব্যুরোঃ তৃণমূলের নতুন রাজ্যসভার সদস্য হচ্ছেন লুইজিনহো ফেলেরিও । শনিবার সর্বভারতীয় তৃণমূলের ট্যুইটার পেজ থেকে এমনটাই ঘোষণা করা হয়েছে।


We are extremely pleased to nominate @luizinhofaleiro to the Upper House of the Parliament.
We are confident that his efforts towards serving the nation shall be appreciated widely by our people!
— All India Trinamool Congress (@AITCofficial) November 13, 2021
দীর্ঘ সময় ধরে কংগ্রেস শিবিরে থাকার পর তৃণমূলে যোগ দেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেরিও। তাঁর হাত ধরেই আগামী বছরের গোয়া নির্বাচনে আরব সাগরের পাড়ে ক্ষমতা আসতে চাইছেন তৃণমূল নেতৃত্ব। সর্বভারতীয় সহ-সভাপতি পদে নিযুক্ত করা পর রাজ্যসভার পরবর্তী প্রার্থীপদের জন্য মনোনিত করা হল তাঁকে।
আরও পড়ুনঃ শিয়রে গোয়া নির্বাচন, প্রচার শুরু করলেন লিয়েন্ডার পেজ
তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সদস্য অর্পিতা ঘোষের ইস্তফার পরেই তৃণমূলের নতুন রাজ্যসভার সদস্য গোয়ার দুঁদে রাজনীতিবীদকে মনোনিত করল তৃণমূল। নির্বাচনের আগে এটা যে বড় চমক, তা বলার অপেক্ষা রাখে না।
রাজ্যসভার প্রার্থীপদে মনোনিত হওয়ার পরেই দলনেত্রীকে ধন্যবাদ জানিয়েছেন লুইজিনহো ফেলেরিও। দেশ এবং গোয়ার মানুষের জন্য কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য সমস্ত সহকর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
I am thankful to all my fellow @AITC4Goa party members and @MamataOfficial for nominating me to the Rajya Sabha! I am grateful for the opportunity to represent Goans at the national level and pledge to make Goans heard. #GoenchiNaviSakal https://t.co/RzBQqmDvH7
— Luizinho Faleiro (@luizinhofaleiro) November 13, 2021
বাংলায় বিজেপির জয়ের রথ আটকে দেওয়ার পরেই পশ্চিম ভারতের কঙ্কণী ভাষার রাজ্যে পা বাড়িয়েছে তৃণমূল। ইতিমধ্যেই গোয়ার মানুষের পাশে থাকার বার্তা দিয়ে তিন সফরে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলেন সেখানকার স্থানীয় মানুষ সহ মৎসজীবিদের সঙ্গেও।
তৃণমূলের নতুন রাজ্যসভার সদস্য, ফের চমক দিল তৃণমূল

মমতার সেই সফরে তৃণমূলে যোগদান করেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ, অভিনেত্রী নাফিসা আলি সহ আরও অনেকে। চলতি মাসেই গোয়া সফরে উপস্থিত হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার এককভাবে লড়াইয়ের মাধ্যমেই গোয়া দখলের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নির্বাচনের আগেই লুইজিনহো ফেলেরিওকে রাজ্যসভা প্রার্থীপদে মনোনিত করে জাতীয় রাজনীতিতে তৃণমূল বিশেষ বার্তা দিতে চাইল। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।









